হোম » সারাদেশ » আলফাডাঙ্গায় শেখ সাহেদের রুহের মাগফিরাত কামনায় দোয়া ও ওয়াজ মাহফিল

আলফাডাঙ্গায় শেখ সাহেদের রুহের মাগফিরাত কামনায় দোয়া ও ওয়াজ মাহফিল

আলফাডাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধিঃ ফরিদপুরের আলফাডাঙ্গায় শেখ সাহেদের রুহের মাগফিরাত কামনায় দোয়া ও ওয়াজ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৩১ ডিসেম্বর) রাতে উপজেলার টগরবন্দ ইউনিয়নের রায়ের পানাইল এলাকায় এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে রায়ের পানাইল তা’লিমুদ্দীন মাদ্রাসার মুহতামিম হাফেজ মাওলানা মোল্যা আশরাফুল ইসলামের সভাপতিত্বে ও শেখ সাহেদের পিতা শেখ সাদী মোল্যার পরিচালনায় মাহফিলে গুরুত্বপূর্ণ নছিহত পেশ করেন, নড়াইল থেকে আগত মাওলানা তাওহিদুল রহমান, নড়াইল দায়ী ইলাল্লাহ ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক মাওলানা মাসুম বিল্লাহ ও লোহাগড়া মদিনাপাড়া জামে মসজিদের খতিব হাফেজ মাওলানা নুরুল্লাহ প্রমুখ। মধ্যরাতে আখেরী মোনাজাতের মধ্য দিয়ে মাহফিলের সমাপ্তি ঘোষণা করা হয়। মাহফিল শেষে উপস্থিত সকলের মাঝে তোবারক বিতরণ করা হয়।
উল্লেখ্য, গত ২০২২ সালের ৩০ জানুয়ারি পারিবারিক বিরোধের জের ধরে উপজেলার রায়ের পানাইল এলাকার লাদেন শেখ, ইব্রাহীম শেখসহ আরও কয়েকজন একই এলাকার মালোশিয়া প্রবাসী শেখ সাদির ছেলে ও দশম শ্রেণির শিক্ষার্থী শেখ সাহেদকে দিনদুপুরে বাঁশ দিয়ে পিটিয়ে হত্যা করে। এ ঘটনায় আদালতে একটি হত্যা মামলা বিচারাধীন রয়েছে।
শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!