
আলফাডাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধিঃ ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলা সদরে অবস্থিত আসাদুজ্জামান বালিকা বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৩০ জানুয়ারী) সকাল ৯টায় বিদ্যালয় মাঠে শিক্ষার্থীদের কণ্ঠে জাতীয় সঙ্গীতের সাথে সাথে আনুষ্ঠানিক ভাবে জাতীয় পতাকা ও ক্রীড়া পতাকা উত্তোলন করা হয়। শপথ বাক্য পাঠ, প্যারেড এবং মশাল প্রজ্বলনের মধ্য দিয়ে অনুষ্ঠানে উদ্বোধন করা হয়। পরে দিনব্যাপী বিভিন্ন ইভেন্টে ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। সবশেষে বিজয়ী শিক্ষার্থীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।
এসময় আলফাডাঙ্গা আসাদুজ্জামান বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জাহাঙ্গীর হোসেনের সভাপতিত্বে বিশিষ্ট শিক্ষানুরাগী ব্যক্তি কামরুজ্জামান কদর, বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মিরাজ হোসেন, ধর্মীয় শিক্ষক বরকত আলীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

আরও পড়ুন
শাহাজানপুরে মাদকবিরোধী অভিযানে গাঁজাসহ আটক ১, ভ্রাম্যমাণ আদালতে সাজা
ঠাকুরগাঁওয়ে ইয়াবা ট্যাবলেট সহ দুইজন মাদক কারবারি গ্রেফতার
নারী উদ্যোক্তার সাহসী পদক্ষেপ, মোল্লাহাটে ‘মা লেডিস কর্ণার এন্ড টেইলারিং’ উদ্বোধন