
নবীনগর ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি:- ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে উপজেলার ইব্রাহিমপুর সুফিয়াবাদ শাহ সুফি সাইয়্যেদ আজমত উল্লাহ (রহঃ) ফাজিল মাদ্রাসার আয়োজনে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও আরবি ভাষা ক্লাব এর শুভ উদ্বোধন করা হয়েছে।
সোমবার দুপুরে মাদ্রাসার অডিটোরিয়ামে ক্রীড়া ও ৬সাংস্কৃতিক প্রতিযোগিতায় অংশগ্রহণকারীদের বিজয়ী শিক্ষার্থীদের মাঝে এ পুরস্কার বিতরণ করা হয়। প্রধান অতিথি হিসেবে পুরস্কার বিতরণ ও আরবী ভাষা ক্লাব উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার রাজীব চৌধুরী।
মাদ্রাসার অধ্যক্ষ মুফতি মোঃ এনামুল হক কুতুবীর সভাপতিত্বে ও প্রভাষক আনোয়ার হোসাইন এর সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোহাম্মদ আল মামুন। বক্তব্য রাখেন দায়েমী ফাউন্ডেশনের সহ-সভাপতি নোমান চৌধুরী, মাদ্রাসার সহকারী অধ্যাপক ইব্রাহীম খলিল। এসময় মাদ্রাসার শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন।

আরও পড়ুন
শহীদ জিয়ার ৪৫তম শাহাদাৎবার্ষিকী উপলক্ষ্যে সাকিব রাইয়্যানের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত
কাউখালীতে মাদক ব্যবসায়ী গ্রেপ্তার, ৪০০ গ্রাম গাঁজা উদ্ধার
আলফাডাঙ্গায় প্রবাসীর বাড়িতে হামলা ও লুটপাট, ভিডিও ফুটেজ ভাইরাল