হোম » সারাদেশ » নন্দীগ্রামে খাবার হোটেলে ভ্রাম্যমাণ আদালতে  অর্থদণ্ড প্রদান

নন্দীগ্রামে খাবার হোটেলে ভ্রাম্যমাণ আদালতে  অর্থদণ্ড প্রদান

নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধি: ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে অভিযান পরিচালনা করে এক হোটেল ব্যাবসায়ীকে অর্থদণ্ড প্রদান করা হয়েছে। ২০জানুয়ারি সোমবার দুপুর ১২টায় সদর ইউনিয়নের রনবাঘা বাজারে জিয়া হোটেলে এ অভিযান চালানো হয়।

প্রাপ্ত তথ্যে জানা যায়, নন্দীগ্রাম উপজেলার ২নং নন্দীগ্রাম সদর ইউনিয়নের রনবাঘা বাজার মনিটরিংকালে ভ্রাম্যমাণ আদালতের অভিযান  পরিচালনাকালে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার রান্না ও হোটেল পরিচালনার অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষন আইন-২০০৯ এর ধারায় জিয়া হোটেলের ম্যানেজার মো: দুলাল হোসেন (২৮) কে ৫ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করেন  ভ্রাম্যামান আদালতের বিচারক সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রোহান সরকার। ওই সময় প্রসিকিটর হিসেবে উপস্থিত ছিলেন নন্দীগ্রাম থানার এসআই মো: আমির আলী।

শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!