হোম » সারাদেশ » তারেক রহমানের নির্দেশে পীরগঞ্জে বিএনপি’র কম্বল বিতরণ অব্যহত

তারেক রহমানের নির্দেশে পীরগঞ্জে বিএনপি’র কম্বল বিতরণ অব্যহত

পীরগঞ্জ (রংপুর) প্রতিনিধি: দেশের উত্তর জনপদে জেঁকে বসেছে শীত । নিম্ন এবং মধ্যবিত্ত আয়ের মানুষ গুলো শীত নিবারণের যথাসাধ্য চেষ্টা চালিয়ে যাচ্ছে । অনেকে কষ্ট করে শীতবস্ত্র ক্রয় করলেও অনেকের সে সামর্থ নেই ।

এ সব অসামর্থ মানুষের সাহায্যার্থে সাধ্যমত এগিয়ে এসেছে পীরগঞ্জ উপজেলা বিএনপি । বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে পীরগঞ্জ উপজেলা বিএনপি উপজেলার বিভিন্ন ইউনিয়নে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ অব্যাহত রেখেছেন । ইতিমধ্যে পীরগঞ্জ উপজেলা বিএনপি উপজেলার চৈত্রকোল,ভেন্ডাবাডী়, বড়দরগাহ, কুমেদপুর, মদনখালী, চতরা, পাঁচগাছি পীরগঞ্জ, কাবিলপুর,  ও রামনাথপুর ইউনিয়নে পাঁচ শতাধিক শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে।

এসব কম্বল বিতরণে উপস্থিত ছিলেন রংপুর জেলা বিএনপি’র আহবায়ক সাইফুল ইসলাম , পীরগঞ্জ উপজেলা বিএনপি’র আহবায়ক মাহমুদুন্নবী পলাশ ,সদস্য সচিব জাকির হোসেন, যুগ্ন আহ্ধসঢ়;বায়ক মোস্তাফিজার রহমান সেলিম, শাহিনুজ্জামান শাহীন, পীরগঞ্জ পৌর বিএনপি’র আহ্ধসঢ়;বায়ক সাইফুল আজাদ, পীরগঞ্জ উপজেলা যুবদলের আহবায়ক আনিসুর রহমান আনিস, সদস্য সচিব আব্দুস সালাম, উপজেলা ছাত্রদলের আহ্ধসঢ়;বায়ক মোস্তাফিজার রহমান মিলু সহ প্রতিটি ইউনিয়নের বিএনপি ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ ।

এদিকে শীতার্ত মানুষেরা কম্বল পেয়ে বেশ উচ্ছসিত হয়েছে । চৈত্রকোল ইউনিয়নের বৃদ্ধা রোকসানা বেগম বলেন, বাবা কষ্টে আছনো। একটা কম্বল পায়া খুশি হনু। বৃদ্ধ মোকলেসার বলেন ঠান্ডায় বারত বার হবা পার না । কম্বল পায়া খুশি হনু। এ কম্বল বিতরণের ব্যাপারে রংপুর জেলা বিএনপি’র আহবায়ক সাইফুল ইসলাম বলেন, মানুষের দুর্দশা লাঘবে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান নির্দেশে পীরগঞ্জে কম্বল বিতরণ অব্যাহত থাকবে ।

শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!