হোম » সারাদেশ » ইসলামের বৃহৎ স্বার্থে জামায়াতে ইসলামীর সাথে একটেবিলে বসতে চায় চকরিয়ার ক্বওমি আলেমরা

ইসলামের বৃহৎ স্বার্থে জামায়াতে ইসলামীর সাথে একটেবিলে বসতে চায় চকরিয়ার ক্বওমি আলেমরা

এইচ এম রুহুল কাদের, চকরিয়া : চকরিয়া উপজেলার শাহারবিল নুরুল কোরআন নূরানী একাডেমি ও ফোরকানিয়া মাদ্রাসার বই বিতরণ  ও ক্লাস উদ্বোধন হয়েছে । রবিবার (১৩ জানুয়ারি) সকাল ১০টায় মাদ্রাসা হল রুমে উদ্বোধনী সম্পন্ন হয় ।

এতে প্রধান অতিথি ছিলেন, বনিয়ারছর মাদ্রাসার পরিচালক মাওলানা ক্বারী নুরুচ্ছুলতান, প্রধান মেহমান ছিলেন তাবলীগ জামায়াতের কক্সবাজার শুরা সদস্য মাওলানা হানিফ হুজুর । বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মাতামুহুরি সাংগঠনিক উপজেলা জামায়াতের আমীর মাওলানা ফরিদুল আলম, রামপুর কেন্দ্রীয় জামে মসজিদের খতিব নুরুল আলম, চকরিয়া প্রেস ক্লাবের সাবেক সভাপতি আব্দুল মজিদ ।

অনুষ্ঠানে মাতামুহুরি সাংগঠনিক উপজেলা জামায়াতের আমীর মাওলানা ফরিদুল আলম বক্তব্যের একপর্যায়ে ক্বওমি-আলিয়ার আলেমদের ছোটোখাটো মতপার্থক্য ভূলে ঐক্যের আহ্বান জানান । পরে বানিয়াছর মাদ্রাসার পরিচালক মাওলানা ক্বারি নুরুচ্ছুলতান ,৫৫টি মাদ্রাসা নিয়ে গঠিত ক্বওমি আলেমদের প্লাটফর্ম চকরিয়া তানজিমে আহলে হক সংগঠনের বৈঠকে আমন্ত্রণ জানান।

বক্তারা আরো বলেন, দ্বীন বিরোধীদের রাষ্ট্রীয় ক্ষমতা দিয়ে আলেমরা শুধু-খানকা ও মসজিদে বসে থাকলে হবে না। সকল মতের আলেমদের ঐক্যের মাধ্যমে দেশে কোরআনের শাসন প্রতিষ্ঠা করা সম্ভব বলে মন্তব্য করেন বক্তারা।

শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!