
রাণীশংকৈল(ঠাকুরগাঁও)প্রতিনিধি:-” জ্ঞান-বিজ্ঞানে করবো জয়, সেরা হবো বিশ্বময় ” স্লোগানকে সামনে রেখে ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ উদযাপন উপলক্ষে ৪৬ তম জাতীয় বিজ্ঞান মেলার উদ্বোধন করা হয়েছে।
সোমবার সকালে পৌরশহরের কেন্দ্রীয় হাই স্কুল মাঠে মেলার উদ্বোধনীতে উপস্থিত ছিলেন ইউএনও রকিবুল হাসান, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা তোবারক হোসেন, বিএনপির সাধারণ সম্পাদক আল্লামা ওয়াদুদ বিন নূর আলিফ, জামায়াতের মিজানুর রহমান মাস্টার, অধ্যক্ষ মহাদেব বসাক, প্রধান শিক্ষক আবু শাহেনশাহ ইকবাল, পৌর বিএনপির অধ্যাপক শাহজাহান আলী,মহশিন আলী প্রমুখ
দিনব্যাপী মেলায় উপজেলা প্রশাসনের আয়োজনে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা ২০ টি স্টলে বিজ্ঞান ও প্রযুক্তির উদ্ভাবন প্রদর্শন করে। এবং অতিথিরা সব স্টল ঘুরে দেখেন।

আরও পড়ুন
মেজর হাফিজ ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হওয়ায় লালমোহনে আনন্দ মিছিল
মাদক, চুরি-ছিনতাই ও অনলাইন জুয়া প্রতিরোধে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান
সরকারের গুরুত্বপূর্ণ দায়িত্ব পেলেন বুলবুল, বনশিল্প উন্নয়ন করপোরেশনের চেয়ারম্যান