হোম » সারাদেশ » কক্সবাজারের উখিয়ায় ২০ হাজার ইয়াবাসহ এক  মাদক কারবারিকে আটক করছে পুলিশ   

কক্সবাজারের উখিয়ায় ২০ হাজার ইয়াবাসহ এক  মাদক কারবারিকে আটক করছে পুলিশ   

কক্সবাজার প্রতিনিধি: কক্সবাজারের উখিয়া শাহপুরী  হাইওয়ে পুলিশ এক  বিশেষ অভিযান চালিয়ে ২০ হাজার ইয়াবাসহ এক মাদক কারবারিকে আটক  করেছেন।
গ্রেপ্তার হলো- রামু উপজেলার খুনিয়াপালং ইউনিয়নের হাকিম আলী পাড়ার মৃত ছৈয়দ আহমদের ছেলে ইমাম হোসেন ওরফে মিজান।
মঙ্গলবার (৭ জানুয়ারি) সকাল সাড়ে ১০ টার দিকে উখিয়া-টেকনাফ হাইওয়ে সড়ক টিএনটি এলাকা থেকে এ মাদক কারবারিকে ইয়াবাসহ হাতে নাতে আটক করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন শাহপুরী হাইওয়ে পুলিশ ফাঁড়ির ওসি মো. মাহাবুল কবির।
তিনি জানান , গ্রেপ্তার আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলা দায়ের করা হয়। দুপুরে তাকে কক্সবাজার জেলহাজতে পাঠানো হয়েছে।
শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!