হোম » সারাদেশ » কক্সবাজারের চকরিয়ায় বন্য হাতির আক্রমণে নিহত এক 

কক্সবাজারের চকরিয়ায় বন্য হাতির আক্রমণে নিহত এক 

মোহাম্মদ খোরশেদ হেলালী কক্সবাজার: কক্সবাজারের চকরিয়ায় ফাঁসিয়াখালী ইউনিয়নে বন্য হাতির আক্রমণে ফরিদুল আলম (পুতু) (৩৮) নামে এক যুবক নিহত হয়েছে। মঙ্গলবার (৭জানুয়ারি) দিবাগত রাত ১২টার দিকে উপজেলার দক্ষিণ ঘুনিয়া পাহাড়তলী এলাকায় এ ঘটনা ঘটে। ফরিদুল আলম ওই এলাকার মরহুম আলী আহমদের ছেলে।
স্থানীয়রা জানায়, পাহাড়ে খাবার না পেয়ে দলছুট একটি বন্য হাতি খাবারের খোঁজে রাত ১২টার দিকে লোকালয়ে চলে আসে। এ খবর পেয়ে এলাকার লোকজন বন্য হাতিটিকে তাড়াতে এলে হঠাৎ হাতির সামনে পড়ে গেলে তিনি হাতির আক্রমণে শিকার হন। পরে তাকে উদ্ধার করে চকরিয়া সরকারি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ফাঁসিয়াখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হেলাল উদ্দিন হেলালী ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, দলছুট একটি হাতির আক্রমণে তার মৃত্যু হয়েছে। নিহতের  বিষয়টি স্থানীয় বনবিভাগকে অবগত করা হয়েছে।
শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!