
গোবিন্দগঞ্জ(গাইবান্ধা) থেকে আঃ খালেক মন্ডলঃ গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার মহিমাগঞ্জে কৌশলে গৃহবধূর ফোন নং সংগ্রহ করে গভীর রাতে ফোনে উত্ত্যাক্ত করায়,গৃহবধূর সংসার ভাঙার উপক্রম হওয়ায় এলাকার লোকজন শফিক নামে এক যুবক চা দোকানীকে মারপিটের ঘটনা ঘটেছে ।
এলাকাবাসী সূত্রে জানা গেছে, উপজেলার মহিমাগঞ্জ ইউনিয়নের পান্তামারী গ্রামের এক গৃহবধূ মোবাইল ফোনের রিচার্জ করার জন্য মহিমাগঞ্জ রেল স্টেশনের সামনে বামন হাজরা গ্রামের দুলু মিয়ার ছেলে শফিকের চায়ের দোকান সংলগ্ন ফেক্সি লোডের দোকানে গেলে, সেখানে ফেক্সি দোকানের লোক না পেয়ে শফির চায়ের দোকানে বসলে, শফি চালাকি করে বাড়ীতে জরুরি কথা বলতে হবে,সেই কথা বলে এক মিনিটের জন্য নিয়ে একটি নাম্বারে কল দিয়ে নাম্বার সংগ্রহ করে,পরের দিন গভীর রাতে ফোন দিয়ে উত্ত্যাক্ত করলে ওই সংসারে ভু়ল বোঝাবুঝির সৃষ্টি হয় সংসার ভাঙার উপক্রম হলে গৃহবধু বিষয়টি তার বাবার বাড়ীতে জানালে এলাকার কয়েকজন আজ সকালে স্টেশনে গিয়ে শফির দোকানে গিয়ে প্রতিবাদ করলে শফি খারাপ ভাষায় গালি দেয়,এতে লোকজন ক্ষিপ্ত হয়ে গনধোলাই দেয়।এ খবর শুনে শফির আত্মীয় স্বজন, লোকজন এগিয়ে গেলে দুই পক্ষের মধ্যে হাতাহাতি হয়।
এ বিষয়ে গৃহবধূর পরিবারের লোকজনের সাথে কথা বললে তারা জানায়,চায়ের দোকানদার শফি আমাদের মেয়ের ফোন নাম্বার কৌশলে নিয়ে গভীর রাতে একাধিক বার ফোন দিয়ে বিরক্ত করে।বিরক্ত করতে নিষেধ করলেও মানা শোনে না, এনিয়ে সংসার ভাঙার উপক্রম হওয়ায় বিচার চেয়েছি।আজ এ খবর শুনে রেল স্টেশনের কিছু লোকজন প্রতিবাদ করে তাকে কিল ঘুষি মেরেছে।এ খবর শুনে এলাকার কিছু লোকজন এগিয়ে গেলে শফির আত্মীয় স্বজন আমাদের লোকজনকে মারধর করেছে।
এ বিষয়ে চায়ের দোকানদার শফির পরিবারের সাথে কথা বললে তারা বলেন,রং নাম্বারে ফোন যাওয়াকে কেন্দ্র করে আমাদের শফির চায়ের দোকানের চেয়ার, টেবিল,কেতলি ভাংচুর,টাকা পয়সা নিয়ে গেছে।শফির চাচতো ভাই গন্ডগোল ছাড়ানোর জন্য গেলে তাকেও মারধর করেছে।
এ বিষয়ে মহিমাগঞ্জ ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য জানান,এলাকার শান্তি শৃঙ্খলা বজায়ের রাখার স্বার্থে সমাধানের জন্য আজ সকালের মারামারির ঘটনায় দু পক্ষের বসার চেষ্টা চলছে।
গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বুলবুল ইসলাম জানান,ঘটনাস্থলে পুলিশ পরিদর্শন করেছে। পরিস্থিতি শান্ত রয়েছে।

আরও পড়ুন
শহীদ জিয়ার ৪৫তম শাহাদাৎবার্ষিকী উপলক্ষ্যে সাকিব রাইয়্যানের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত
কাউখালীতে মাদক ব্যবসায়ী গ্রেপ্তার, ৪০০ গ্রাম গাঁজা উদ্ধার
আলফাডাঙ্গায় প্রবাসীর বাড়িতে হামলা ও লুটপাট, ভিডিও ফুটেজ ভাইরাল