
আলফাডাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধিঃ মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে ফরিদপুর-১ আসনের সাবেক সংসদ সদস্য ও কেন্দ্রীয় কৃষক দলের সহ-সভাপতি খন্দকার নাসিরুল ইসলামের নেতৃত্বে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১৬ ডিসেম্বর) সকাল ১১টায় আলফাডাঙ্গা উপজেলা পরিষদ রোডে অবস্থিত দলটির দলীয় কার্যালয় থেকে এক র্যালি বের হয়। র্যালিটি উপজেলা সদর বাজারের প্রধান প্রধান স্থান প্রদক্ষিণ শেষে চৌরাস্তায় এসে শেষ হয়। পরে সেখানে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এসময় আলফাডাঙ্গা উপজেলা বিএনপির স্থগিত কমিটির আহবায়ক আব্দুল মান্নান আব্বাস, পৌর বিএনপির স্থগিত কমিটির আহবায়ক রবিউল হক রিপন, উপজেলা বিএনপির সদস্য সচিব নুরুজ্জামান খসরু, উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক মনিরুজ্জামান মনির, পৌর বিএনপির যুগ্ম আহবায়ক ইস্রাফিল মোল্যা, উপজেলা যুবদলের আহবায়ক শাহিন মোল্যা, উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক নিয়ামত হোসেন পারভেজ ও আলফাডাঙ্গা সরকারি কলেজ শাখা ছাত্রদলের আহবায়ক আশিকুজ্জামান রাব্বিসহ বিএনপি ও অঙ্গ সংগঠনের শতশত নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। এরআগে দলটির নেতাকর্মীরা উপজেলা পরিষদ চত্বরের শহীদ মিনারে পুষ্পমাল্য অর্পণ করেন।

আরও পড়ুন
বগুড়া মহাস্থান মাজারের ১৫ দানবাক্সে মিলল সাড়ে ৩৪ লাখ টাকা, গণনায় লেগেছে প্রায় দুই দিন
ব্রাহ্মণবাড়িয়ায় গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার
নওগাঁয় সরকারি কর্মকর্তা পরিচয়ে প্রতারণা করায় যুবক আটক