
অস্ট্রেলিয়ান এইড ও অক্সফাম এর সহযোগীতায় ব্লু ইকোনমি এন্ড ইন্ক্লুসিভ ডেভেলপমেন্ট ফর ক্লাইমেট জাস্টিস প্রকল্পের বাস্তবায়নকারী সংস্থা কোডেকের উদ্যোগে ইকোসিস্টেম রিস্টোরেশন এন্ড ম্যানেজমেন্ট বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয় ।
শনিবার (১৪ই ডিসেম্বর ) মহেশখালী উপজেলায় কুতুবজুম ইউনিয়নের মুক্তার মাষ্টার বাড়ির বৈঠকখানায় অনুষ্ঠিত প্রশিক্ষণ অনুষ্ঠান সঞ্চালনা করেন কোডেকের বিডফরসিজে প্রকল্পের প্রজেক্ট অফিসার মো:রাসেল আমিন।
সভায় ইকোসিস্টেম পুনরুদ্ধার ও এর ব্যবস্থাপনা বিষয়ে আলোচনা করেন তিনি। উক্ত সভায় উপস্থিত ছিলেন কুতুবজুম ইউনিয়নের বিভিন্ন পেশার ২৬ জন নারী-পুরুষ অংশগ্রহণ করেন । আলোচনায় ইকোসিস্টেমের গুরুত্ব এবং পুনরুদ্ধার বিষয়ে বিশেষভাবে আলোচনা করা হয়। বক্তারা বলেন, কৃষিতে আধুনিকায়ন জরুরি, সম্ভাব্যক্ষেত্রে আইপিএম পদ্ধতির প্রসারণ দরকার । পরিশেষে তিনি সমাপনি বক্তব্যে কৃষি ইকোসিস্টেম পুনরুদ্ধার এর বিভিন্ন দিক আলোচনা করেন, কৃষি কাজে তিনি কীটনাশক ব্যবহারে আরো সচেতন হওয়ার পরামর্শ প্রদান করেন। তিনি ইকোসিস্টেম পুনরুদ্ধারের জন্য সকলকে একযোগে কাজ করার আহ্বান জানিয়ে সভা সমাপ্তি ঘোষণা করেন। প্রশিক্ষণে সহযোগীতায় ছিলেন ফিল্ড অফিসার মিস কহিনুর আক্তার ।

আরও পড়ুন
টাঙ্গাইলে এলজিইডির নির্বাহী প্রকৌশলীর প্রশ্নবিদ্ধ পদায়ন উঠেছে, স্বচ্ছতা ও নিরপেক্ষতা নিয়ে মিশ্র প্রতিক্রিয়া
আত্রাইয়ে দুই ভ্যানের মুখোমুখি সংঘর্ষে এক গৃহবধূর পা বিচ্ছিন্ন
আড়ানী ডিগ্রি কলেজে ৩১টি নতুন ডেস্কটপ কম্পিউটার প্রদান