
ডেস্ক রিপোর্টঃ
বনানী গ্রীন সোসাইটির সদস্য, আলহাজ তোফাজ্জল হোসেন আর নেই। ৮ ডিসেম্বর রোববার রাত ৮টা ৩০ মিনিটে রাজধানীর কল্যানপুর স্পেসালাইড হাসপাতালে চিকিত্সাধীন অবস্থায় তিনি মৃত্যবরন করেন।
মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬৮ বছর। তিনি দুইছেলে ও এক মেয়েসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। মরহুম তোফাজ্জল হোসেনকে তাঁর জন্মভুমি নারায়ণগঞ্জের ফতুল্লার নন্দলালপুর মোল্লা বাড়িতে সোমবার সকাল ১১ টায় জানাজা শেষে পারিবারিক কবরস্থানে সমাধিস্থ করা হয়।
আলহাজ তোফাজ্জল হোসেন এর মৃত্যুতে বনানী গ্রীন সোসাইটির সভাপতি মোশারফ হোসেন চৌধুরী, উপদেষ্টা আসাদুল্লাহ শিকদার, সাধারণ সম্পাদক মো. আইনুল হক, সাংগঠনিক সম্পাদক প্রফেসর মো. শাহজাহান, নির্বাহী সদস্য ডা. এমদাদুল হকসহ বনানী গ্রীন সোসাইটি পরিবার শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়ে মরহুমের বিদেহী আত্মার শান্তি কামনা করেছেন।

আরও পড়ুন
শিবগঞ্জ সীমান্তে বিপুল পরিমান ভারতীয় নেশাজাতীয় সিরাপ জব্দ
আলফাডাঙ্গায় ইসলামী ছাত্রশিবিরের মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি শুরু
টঙ্গীতে দুটি ওয়াশিং কারখানার অবৈধ গ্যাস লাইন বিচ্ছিন্ন করেছে তিতাস