
মোঃ এখলাস শেখ,মোরেলগঞ্জ প্রতিনিধিঃ বাগেরহাটের মোরেলগঞ্জ পৌর সভার ৪নং ওয়ার্ড এক আইনজীবীর বাড়িতে ডাকাতি হয়েছে। ডাকাত দলের সদস্যরা অস্ত্রের মুখে জিম্মি করে ওই আইনজীবীর মা,বোন ও বোনের ছেলের গলায় ধারালো অস্ত্র ধরে প্রায় ৩০ হাজার নগদ টাকা ও আনুমানিক ৬ ভরি স্বর্ণালংকার লুট করে নিয়ে যায়। গতকাল রাত আনুমানিক ২টায় মোরেলগঞ্জ পৌর সভা পূর্ব সরালিয়া এলাকায় এ ঘটনা ঘটে।
মোঃ ঐক্য (১৬) জানান, ডাকাতদের হাতে ধারালো অস্ত্র ছিল।আমার হাত বেঁধে আমাকে রুমের মধ্যে বসিয়ে রেখে আমার আম্মু ও নানুর গলায় ধারালো অস্ত্র ধরে সব কিছু নিয়ে যায়।
এ সময় এ্যাড. মোস্তাফিজুর রহমানের মা বলেন, আনুমানিক ২ টা থেকে ভোর ৪টা পযন্ত ৬জনের ডাকাত দল মুখে মাক্স দিয়ে ঘরের ভিতর ঠুকে ধারালো অস্ত্র গলায় ধরে হাত বেধে আমার এবং আমার মেয়ের গলার হার,চেইন,আংটি,রুলিসহ প্রায় ৬ভরি স্বর্ণ ও নগদ প্রায় ৩০ হাজার টাকা হাতিয়ে নিয়ে যায়। তবে অবাক করা বিষয় হচ্ছে ডাকাত দলের মধ্যে ১জনের ব্যবহার খুব ভাল ছিল এবং যাওয়ার সময় আমার কাছে মাফ চেয়ে যায়।

আরও পড়ুন
ধুনটে যুবদল নেতার ওপর ককটেল হামলা মামলায় যুবলীগ নেতা গ্রেপ্তার
মধুপুরে আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত
মদনপুরে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে বিএনপির প্রতিবাদ সভা ও অবস্থান কর্মসূচি