
জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা সিরাজগঞ্জ কার্যালয়ের উপ-পরিচালক ড. মোঃ নাছির উদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থার গোপন তথ্যের ভিত্তিতে যৌথবাহিনীর অভিযানে আজ সোমবার বিকালে কল্যানপুর গ্রামের সাইফুল ইসলামের বাড়ীতে থেকে ৬ হাজার ৮১০ কেজি মজুদকৃত চাল জব্দসহ দুইজন চাল ব্যবসায়ী আটক করা হয়। তিনি আরো জানান, পরবর্তীতে বেলকুচি থানা পুলিশকে খবর দিয়ে জব্দকৃত চাল থানায় নিয়ে যাওয়া হয়। এ বিষয়ে বেলকুচি থানায় একটি মামলা প্রক্রিয়াধীন রয়েছে।
যৌথ অভিযানে উপস্থিত ছিলেন, জেলা এনএসআই সিরাজগঞ্জ কার্যালয়ের সহকারী পরিচালক মোঃ আব্দুল হেলিম, বেলকুচি উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছাঃ আফিয়া সুলতানা কেয়া, বেলকুচি আর্মি ক্যাম্পের মেজর মারুফ ও বেলকুচি থানা পুলিশের সদস্যরা।

আরও পড়ুন
দমদীঘিতে বৃক্ষ রোপন কর্মসূচীর উদ্বোধন
আলফাডাঙ্গায় ছাত্রদলের বর্ধিত সভা অনুষ্ঠিত
দৌলতপুরে ৫০০ গ্রাম গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার