
এম,এ রাশেদ,বগুড়া জেলা প্রতিনিধিঃ বগুড়া সদরের নুনগোলা ডিগ্রী কলেজ কতৃপক্ষের উদ্যোগে দেশব্যাপী বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত ও হতাহত সকল নেতাকর্মীদের মাগফেরাত কামনা করে দোয়া ও আলোচনা সভার আয়োজন করা হয়।
বৃহস্পতিবার দুপুরে নুনগোলা ডিগ্রী কলেজ হলরুমে অধ্যক্ষ সুলতান মাহমুদের সভাপতিত্বে জুলাইয়ে গণঅভ্যুত্থানের ঘটনাপ্রবাহ নিয়ে আলোচনা করেন প্রধান অতিথি বাংলাদেশ জাতীয়তাবাদীদল বিএনপি)’র কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও অত্র কলেজের নবনিযুক্ত সভাপতি আলী আজগর তালুকদার হেনা। তিনি বলেন, বৈষম্যবিরোধী ছাত্র—জনতার আন্দোলনে চাপে স্বৈরাচার সরকার হাসিনা দেশ ছেড়ে পালিয়েছে। কিন্তু তার সন্ত্রাসী বাহিনী এখনও এই দেশেই আছে।
সেই সন্ত্রাসীরা এখন দেশে লুটপাট চালাচ্ছে, ভাংচুর নৈরাজ্য করে বর্হিবিশে^ দেশের ভাবমূর্তি নষ্ট করতে চাইছে। তাই আপনারা সকলেই সর্তক অবস্থানে থাকবেন। দেশের সম্পদ ও আমাদের সনাতন ধর্মের ভাই বোনদের রক্ষার্থে সকলকে ঐক্যবদ্ধ হয়ে রাজপথে থাকতে হবে। বিশেষ অতিথির বক্তব্যে বগুড়া প্রেস ক্লাবের সাবেক সভাপতি ও দৈনিক বগুড়া পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক রেজাউল হাসান রানু বলেন, দেশব্যাপী বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত সকল শহিদ ও এযাবৎ স্বৈরাচার খুনি হাসিনার নির্দেশে হতাহত সকল নেতাকর্মীদের জন্য জন্য আপনারা দোয়া করবেন।
সহকারী অধ্যাপক এসএম আজিজুল ইসলামের পরিচালনায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন নিশিন্দারা ইউপি চেয়ারম্যান ও অত্র কলেজের দাতা সদস্য শহিদুল ইসলাম সরকার, উপাধ্যক্ষ নুরুল আলম, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন নেতা জাকিরুল ইসলাম,গভনিং বডির সদস্য জহুরুল বাসার প্রমুখ। শেষে দেশব্যাপী বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত শহিদ ও হতাহত সকল নেতাকর্মীদের রুহের মাগফেরাত কামনা করে মিলাদ ও দোয়া পরিচালনা করেন প্রফেসার জাহিদুল ইসলাম।

আরও পড়ুন
শহীদ জিয়ার ৪৫তম শাহাদাৎবার্ষিকী উপলক্ষ্যে সাকিব রাইয়্যানের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত
কাউখালীতে মাদক ব্যবসায়ী গ্রেপ্তার, ৪০০ গ্রাম গাঁজা উদ্ধার
আলফাডাঙ্গায় প্রবাসীর বাড়িতে হামলা ও লুটপাট, ভিডিও ফুটেজ ভাইরাল