
মো: সবুজ ইসলাম,রাণীশংকৈল:- ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে উপজেলা ফার্নিচার মিস্ত্রি শ্রমিক ইউনিয়ন রেজি নং দিনাজ-৩৭ এর প্রথম ত্রি-বার্ষিক নির্বাচনে সভাপতি পদে আমজাদ হোসেন আর সাধারণ সম্পাদক পদে মোস্তাফিজুর রহমান নির্বাচিত হয়েছেন। শুক্রবার রাণীশংকৈল ডিগ্রি কলেজে সকাল থেকে বিকাল ৪ টা পর্যন্ত নিরবিচ্ছিন্নভাবে ভোট গ্রহণ চলে।
এতে সভাপতি আমজাদ হোসেন ১৮১, সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান ১৫২,সহ-সভাপতি তোজাম্মেল হক,সহ-সাধারণ লাল মোহন রায়,সাংগঠনিক সম্পাদক এজাবুদ্দীন, অর্থ সম্পাদক বাবুল হোসেন,প্রচার সম্পাদক রবিউল ইসলাম এবং কার্যকরী পদে নির্বাচিত হয়েছেন আনারুল হক। আর বিনাপ্রতিদ্বন্দীতায় নির্বাচিত হয়েছেন দপ্তর সম্পাদক।
সংগঠনটি এবারই প্রথম রেজিষ্ট্রেশন পেয়ে ভোট করেছেন সদস্যরা।এ নির্বাচনে ভোটার সংখ্যা ছিল ৩৭৩ টি। নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করেন সহকারী শিক্ষক জিয়াউর রহমান জিয়া ও সহকারী নির্বাচন কমিশনার ছিলেন প্রভাষক আনোয়ারুল ইসলাম।

আরও পড়ুন
আলফাডাঙ্গায় প্রবাসীর বাড়িতে হামলা ও লুটপাট, ভিডিও ফুটেজ ভাইরাল
ক্ষেতলালে পুলিশের সাঁড়াশি অভিযান: ৩১ পিস ট্যাপেনটাডলসহ ২ মাদক কারবারি গ্রেপ্তার
বাঘা পৌরসভার প্রকৌশলীর বিরুদ্ধে ঠিকাদারের কাছ থেকে ৪ লাখ টাকা ঘুষ দাবির অভিযোগ