হোম » সারাদেশ » নবীনগরে হুরুয়া জুনিয়র ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত 

নবীনগরে হুরুয়া জুনিয়র ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত 

নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়া নবীনগর উপজেলার জিনদপুর ইউনিয়নের হুরুয়া জুনিয়র ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অত্যন্ত জাকজমকপূর্ণতায় অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২২ নভেম্বর) বিকেলে নবীনগর উপজেলার হুরুয়া নয়াপাড়া ঐতিহ্যবাহী খেলার মাঠে মনোরম পরিবেশে আকর্ষণীয় ফুটবল টুর্নামেন্টের ফাইনালে অংশগ্রহণ করেন ভাই ভাই স্পোর্টিং ক্লাব বনাম চাচা ভাতিজা স্পোর্টিং ক্লাব ।

খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক মো. মনির হোসেন।  ফাইনাল এই খেলা উদ্বোধন করেন  জিনদপুর ইউনিয়ন পরিষদ ০২ নং ওয়ার্ডের মেম্বার মোঃ মামুন মুরশিদুল হক।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সমাজসেবক মোঃ জামাল মিয়া, মোঃ আমির হোসেন, নবীনগর প্রেসক্লাবের কার্যকরী সদস্য মো. মনির হোসেন, নবীনগর উপজেলা প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম, সমাজসেবক ও ক্রীড়ানুরাগী হাজী জীবন মিয়া, সমাজসেবক নাছির উদ্দিন নসু মিয়া, আলাউদ্দিন বাবু।

খেলায় ভাই ভাই স্পোর্টিং ক্লাবকে হারিয়ে চাচা ভাতিজা স্পোর্টিং ক্লাব চ্যাম্পিয়ন হয়। রেফারি হিসেবে দায়িত্ব পালন করেন রাকিবুর রহমান তন্ময়। খেলা পরিচালনায় ছিলেন মোঃ সাইফুল হক সরকার ও মাহাবুব রহমান।

খেলা শেষে বিজয়ী দল ও রানার্স আপ দলকে স্মার্ট টিভি উপহার হিসেবে প্রদান করেন অতিথিরা।

শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!