
কক্সবাজার প্রতিনিধি: কক্সবাজারের রামুতে র্যাব পরিচয়ে প্রতারণার দায়ে দুই যুবককে আটক করেছে পুলিশ। মঙ্গলবার (১৯ নভেম্বর) রাতে উপজেলার জোয়ারিয়ানালা ইউনিয়নের চা-বাগান উত্তর পাহাড়িয়া পাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
গ্রেপ্তাররা হলেন- ঝিনাইদহ জেলার শৈলকুপা উপজেলার বন্দেখালী গ্রামের মো. জাহাঙ্গীর মোল্যার ছেলে মো. সোহান মোল্যা (২৬) ও গোপালগঞ্জ জেলার কাশিয়ানি উপজেলার রাজপাট গ্রামের আকবর আলী মুন্সির ছেলে সুমন মুন্সি (৩৪)।
ভুক্তভোগী মিনি পিকআপ চালক মো. রিদুয়ান জানান, বাড়ি যাওয়ার পথে ওই দুজন যুবক র্যাব পরিচয় দিয়ে প্রতারণা ও আটকের ভয় দেখিয়ে তার কাছ থেকে ১ লাখ টাকা দাবি করে। এসময় তাকে তল্লাশি করে সঙ্গে থাকা কিস্তির নগদ ৫০ হাজার টাকা ও ব্যবহৃত একটি মোবাইল ছিনিয়ে নেয়। পরে আরো ৫০ হাজার টাকা দিলে তাকে ছেড়ে দেবে বলে ভয় দেখালে তিনি স্থানীয়দের খবর দেয়। পরে ওই দুই যুবককে আটক করে পুলিশের হাতে তুলে দেয় তারা।
রামু থানার ওসি ইমন কান্তি চৌধুরী বিষয়টির সত্যতা নিশ্চিত করে বলেন, স্থানীয়দের সহায়তায় আটকের পর তাদের প্রাথমিক জিজ্ঞাসাবাদ করলে প্রথমে সেনাবাহিনীর সদস্য পরিচয় দেয়। সত্যতা জানতে রামু সেনানিবাসে নিয়ে গেলে জানা যায় তারা ভুয়া। তাদের বিরুদ্ধে প্রতারণা মামলা করা হচ্ছে বলে জানান তিনি।

আরও পড়ুন
মেজর হাফিজ ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হওয়ায় লালমোহনে আনন্দ মিছিল
মাদক, চুরি-ছিনতাই ও অনলাইন জুয়া প্রতিরোধে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান
সরকারের গুরুত্বপূর্ণ দায়িত্ব পেলেন বুলবুল, বনশিল্প উন্নয়ন করপোরেশনের চেয়ারম্যান