
রবিউল হাসান লায়ন: বিশ্ব ডায়াবেটিস দিবস উপলক্ষে জামালপুরে মতবিনিময় সভা করেছে জামালপুর ডায়াবেটিক সমিতি। সাংবাদিক, স্বাস্থ্যকর্মী ও হেলথ রিপ্রেজেনটেটিভদের সঙ্গে এ মতবিনিময় সভা হয়। বৃহস্পতিবার (১৪ নভেম্বর) দুপুরে জামালপুর ডায়াবেটিক হাসপাতালের পাঁচতলায় এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
জামালপুর ডায়াবেটিক সমিতির যুগ্ম সাধারণ সম্পাদক সাযযাদ আনসারীর সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় স্বাগত বক্তব্য রাখেন সমিতির সাধারণ সম্পাদক সৈয়দ তারিকুল ইসলাম। এতে প্রধান অতিথি ছিলেন সিভিল সার্জন মো. ফজলুল হক এবং বিশেষ অতিথি ছিলেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক এড. শাহ্ মো. ওয়ারেছ আলী মামুন।
এছাড়া আরও বক্তব্য রাখেন, জামালপুর জেনারেল হাসপাতালের প্যাথলজি বিভাগের প্রধান তারিকুল ইসলাম রনি
জেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারী এডভোকেট আব্দুল আওয়াল, জামালপুর প্রেসক্লাবের সভাপতি হাফিজ রায়হান সাদা সহ আরো অনেকে।সভায় এই হাসপাতালের বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষার মান বৃদ্ধি, কম খরচে স্বাস্থ্যসেবা প্রদান, ডাক্তার-নার্স ও কর্মচারীদের সদাচরণের প্রতি গুরুত্বারোপ করেন বক্তারা।

আরও পড়ুন
দশ মাসের আত্মগোপনের অবসান: র্যাবের অভিযানে ধরা মমিনুল হত্যা মামলার আসামি
চিলাহাটি রেলস্টেশনে দুই শিশু সন্তানসহ মায়ের আত্মহত্যার চেষ্টা
সরকারি সহায়তার নামে কোটি টাকার প্রতারণা: চাঁপাইনবাবগঞ্জে ‘মাসকুরা ট্রেডার্স’ এর বিরুদ্ধে ভুক্তভোগীদের মানববন্ধ