
অহিদুজ্জামান রিপন চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি : চাঁপাইনবাবগঞ্জ পৌরএলাকার কল্যাণপুর এক নম্বর ওয়ার্ড বিদিরপুর রোডে বালুবোঝাই ট্রাক্টরের ধাক্কায় আব্দুল্লাহ আল ওসমান নামে এক মাদ্রাসার ছাত্র নিহত হয়েছে।
বুধবার সকালে পৌর এলাকার বিদিরপুর মহল্লার এই ঘটনা ঘটে। ঘটনার পর ওই বাহনের চালককে স্থানীয়রা আটক করে পুলিশে সপোর্দ করা হয়। ১৩ বছর বয়সী ওসমান একই এলাকার মিল্কি মহল্লার ইজ্জত আলীর ছেলে। সে স্থানীয় একটি মাদ্রাসার ৩য় শ্রেণির ছাত্র ছিলেন।
স্থানীয় বরাতে পুলিশ জানিয়েছেন, বাড়ি থেকে বের হয়ে মাদ্রাসায় যাচ্ছিলেন ওসমান। পথিমধ্যে বালুবোঝাই একটি ট্রাক্টর ধাক্কা দিলে ঘটনাস্থলেই মারা যায় সে। উপস্থিত লোকজন ওই ট্রাক্টর চালককে আটকে রাখে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ওই চালকসহ মরদেহটি উদ্ধার করে।
চাঁপাইনবাবগঞ্জ সদর থানার ওসি এসএম জাকারিয়া বলেন, বালুবোঝাই একটি ট্রাক্টরের ধাক্কায় মাদ্রাসার ছাত্র নিহত হয়েছে। এ ঘটনায় চালককে আটকের পাশাপাশি আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।

আরও পড়ুন
শহীদ জিয়ার ৪৫তম শাহাদাৎবার্ষিকী উপলক্ষ্যে সাকিব রাইয়্যানের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত
কাউখালীতে মাদক ব্যবসায়ী গ্রেপ্তার, ৪০০ গ্রাম গাঁজা উদ্ধার
আলফাডাঙ্গায় প্রবাসীর বাড়িতে হামলা ও লুটপাট, ভিডিও ফুটেজ ভাইরাল