
মোহাম্মদ খোরশেদ হেলালী কক্সবাজার: কক্সবাজারের টেকনাফ থেকে নির্মাণ সামগ্রী নিয়ে সেন্টমার্টিন যাওয়ার পথে নাফ নদীর মোহনা থেকে এবার রড সিমেন্ট বোঝাই দুইটি ট্রলারসহ ছয়জন মাঝিকে ধরে নিয়ে গেছেন আরাকান আর্মি।
বুধবার (১৩ নভেম্বর) বেলা সাড়ে ১১ টায় এ অভিযোগ করেন ভুক্তভোগী ট্রলার মালিক এবং টেকনাফ-সেন্টমার্টিন সার্ভিস বোট মালিক সমিতির সভাপতি আব্দুর রশিদ।
তিনি বলেন, তার মালিকানাধীন এসবি রাসেল ও আব্দুর রবের মালিকানাধীন এসবি ফারুক নামে দুটি সার্ভিস ট্রলার রড ও সিমেন্ট ভর্তি করে সেন্টমার্টিন যাওয়ার সময় মঙ্গলবার দুপুরে নাইক্ষ্যংদিয়া নামক এলাকা থেকে অস্ত্রের মুখে জিম্মি করে ধরে নিয়ে গেছেন আরকান আর্মির সদস্যরা। ট্রলার দুইটিতে ছয়জন মাঝিমাল্লা রয়েছেন। ঘটনার পর বিজিবি, কোস্টগার্ড ও উপজেলা প্রশাসনকে অবহিত করা হয়েছে।
টেকনাফ-২ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মহিউদ্দিন আহমেদ বলেন, সার্ভিস ট্রলার মালিক সমিতির পক্ষ থেকে এ পর্যন্ত কেউ আমাদেরকে বিষয়টি অবহিত করেননি। তারপরও বিষয়টি আমরা খতিয়ে দেখছি।
কোস্টগার্ডের সেন্টমার্টিন স্টেশনের এক কর্মকর্তা (নাম প্রকাশে অনিচ্ছুক ) বলেন, বিষয়টি অবহিত হওয়ার পর মিয়ানমারের আরাকান আর্মির সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হচ্ছে। একই সঙ্গে বিষয়টি ঊর্ধ্বতন মহলকে জানানো হয়েছে।

আরও পড়ুন
বাঘায় পৌর প্রকৌশলীর বিরুদ্ধে ঠিকাদারের ৪ লাখ টাকা ঘুষ দাবির লিখিত অভিযোগ, অফিসে উত্তেজনা
বগুড়া শাজাহানপুরে ধর্ষণ মামলার পলাতক কিশোর গ্রেপ্তার
সিরাজগঞ্জে কিশোর গ্যাংয়ের প্রধান বাবু মিয়া ও রিজভীকে গ্রেপ্তারের দাবিতে প্রতিবাদ সভা