
গণ অধিকার পরিষদ উল্লাপাড়া উপজেলার উদ্যোগে শুক্রবার দিনব্যাপী মোটরসাইকেল শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। সকালে উল্লাপাড়া সরকার আকবর আলী কলেজে গণ, যুব,শ্রমিক ও ছাত্র অধিকার পরিষদের নেতাকর্মীরা উপস্থিত হয়। পরে সেখান থেকে মোটরসাইকেল শোভাযাত্রা পৌর শহর প্রদক্ষিণ করে বিভিন্ন ইউনিয়নে দিনব্যাপী কর্মসুচি অনুষ্ঠিত হয়েছে।
ভিপি নুর এর ট্রাক প্রতীক সাধারণ মানুষের কাছে পরিচিতি করার জন্য লিফলেট বিতরণ করছে।
এসময় উপস্থিত ছিলেন গণ অধিকার পরিষদ থেকে সাংসদ প্রার্থী মোঃ আশরাফুল ইসলাম, উল্লাপাড়া উপজেলা সভাপতি গণ অধিকার পরিষদ মোঃ শামীম হাসান, সদস্য সচিব পারভেজ রাব্বি,মোঃ আব্দুল মালেক সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক জেলা ছাত্র অধিকার পরিষদ, উপজেলা গণ অধিকার পরিষদের যুগ্ম আহ্বায়ক নাঈম হাসান ,মোঃ শাহরিয়ার সভাপতি শ্রমিক অধিকার পরিষদ, মোঃ রাকিবুল ইসলাম সাংগঠনিক সম্পাদক ছাত্র অধিকার পরিষদ সহ প্রমূখ।
-রায়হান আলী-

আরও পড়ুন
ডিমলায় একদিনে পাঁচ খাতে সরকারি সহায়তা বিতরণের উদ্বোধন করলেন সংসদ সদস্য
নেসকোর প্রধান কার্যালয় বগুড়ায় স্থানান্তরের দাবিতে মানববন্ধন
ধুনটে ১০ পিস ইয়াবাসহ এক ব্যক্তি গ্রেপ্তার, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা