
“সমবায়ে গড়ব দেশ, বৈষম্যহীন বাংলাদেশ” প্রতিপাদ্যকে সামনে রেখে ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে ৫৩ তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে। শনিবার(২ নভেম্বর) সকালে দিবসটি উপলক্ষে জাতীয় ও সমবায় পতাকা উত্তোলনের পরে র্যালী ও শেষে উপজেলা পরিষদ সভাকক্ষে ইউএনও রকিবুল হাসান এর সভাপতিত্বে বক্তব্য রাখেন জেলা সমবায় পরিদর্শক মো: নুরুজ্জামাল।
সমবায়ের মাধ্যমে অর্থনৈতিক সমৃদ্ধি ও দিন বদলের দৃঢ় প্রত্যয়ে উপজেলা প্রশাসন ও সমবায় বিভাগের আয়োজনে সভায় বক্তব্য রাখেন, প্রেসক্লাব সভাপতি মোবারক আলী, সফিকুল ইসলাম শিল্পী, সম্পাদক মো:বিপ্লব, সমবায় সহকারী পরিদর্শক মনা মন্ডল, সাংবাদিক জিয়াউর রহমান, ভোগ্যপণ্য সমিতির সম্পাদক আবু হোসাইন,পাট কৃষি সমবায় সমিতির সভাপতি মহিবুর রহমান প্রমুখ।
আলোচনা শেষে বিভিন্ন ক্ষেত্রে অবদানের জন্য সমবায়ের ৫ টি সমিতিকে সম্মাননা ক্রেস্ট প্রদান করে আয়োজক কমিটি।
–মো: সবুজ ইসলাম-

আরও পড়ুন
কর্মসংস্থানের শর্তে মুচলেকা: সোনারগাঁয়ে মাদক ব্যবসা ছাড়লেন আরও এক ব্যবসায়ী
বগুড়ার কাহালুতে পুকুরের পানিতে ডুবে ভাই-বোনসহ তিন শিশুর মৃত্যু
মাদকসংক্রান্ত বিরোধে শ্যালককে রক্ষা করতে গিয়ে দুলাভাই নিহত, আহত ২