
গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার কাটাবাড়ী ইউনিয়নের কাটাবাড়ী গ্রামের (বাগদা বাজার) এলাকার বাসিন্দা, ২নং কাটাবাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জোবায়ের হাসান শফিক মাহমুদ গোলাপের চাচা ও বিশিষ্ট ব্যবসায়ী মোতাহার মাহমুদের পিতা,বিশিষ্ট সমাজ সেবক হায়দার মাহমুদ (খুরাম) সরকার ৩০ সেপ্টেম্বর রাত ১০টা ৪০ মিনিটে অসুস্থ জনিত কারনে বগুড়া টিএমএস এস মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে ইন্তেকাল করেছেন (ইন্না-লিল্লাহে ওয়া ইন্না ইলাইহে.. রাজিউন)।
মরহুমের নামাযে জানাজা বাদ আছর মাহমুদবাগ জামে মসজিদ মাঠে অনুষ্ঠিত হয়। তার মুত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে এবং বিভিন্ন শোক প্রকাশ করেছেন। সর্বস্তরের জনগণ তার জন্য মহান আল্লাহ তায়ালার নিকট দোয়া কামনা করা হয়েছে।
তিনি সদাহাস্যজ্বল স্পষ্ট বাদী,ধার্মিক মানুষ ছিলেন। তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
-আঃ খালেক মন্ডল-

আরও পড়ুন
তদন্ত প্রতিবেদন চাওয়াকে কেন্দ্র করে চাবি চুরির অভিযোগ, ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে আইনি পদক্ষেপ
টাঙ্গাইলে এলজিইডির নির্বাহী প্রকৌশলীর প্রশ্নবিদ্ধ পদায়ন উঠেছে, স্বচ্ছতা ও নিরপেক্ষতা নিয়ে মিশ্র প্রতিক্রিয়া
আত্রাইয়ে দুই ভ্যানের মুখোমুখি সংঘর্ষে এক গৃহবধূর পা বিচ্ছিন্ন