
উন্নয়ন সহযোগী সংস্থা অস্ট্রেলিয়ান এইড ও অক্সফাম বাংলাদেশের সহযোগিতায় স্বনামধন্য জাতীয় পর্যায়ের বেসরকারী প্রতিষ্ঠান কমিউনিটি ডেভেলপমেন্ট সেন্টার (কোডেক) কর্তৃক বাস্তবায়িত “ব্লু ইকোনমি এন্ড ইনক্লুসিভ ডেভেলপমেন্ট ফর ক্লাইমেট জাস্টিস” প্রকল্পের আওতায় বসতবাড়িতে সবজি চাষ প্রশিক্ষণ ও চারা বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
সোমবার (২৮ই অক্টোবর) চকরিয়ার সাহারবিল ইউনিয়নের কোরালখালি পূর্বপাড়ায় কৃষি ইকোসিস্টেম পুনরুদ্ধার কর্মসূচির আওতায় বছরব্যাপী বসতবাড়িতে সবজি চাষ ও বৃক্ষ রোপন কর্মসূচি বাস্তবায়নের জন্য উপকারভোগীদের কারিগরি প্রশিক্ষণ এবং বিভিন্ন কৃষি উপকরণ, সবজির বীজ, জৈব সার, বৃক্ষের চারা ইত্যাদি বিতরণ করা হয়।
এতে চকরিয়া উপজেলার কোনাখালি ইউনিয়নের ৯ জন নারী এবং সাহারবিল ইউনিয়নের ১২ জনসহ সর্বমোট ২১ জন নারী অংশগ্রহণকারী উপস্তিত ছিলেন। প্রশিক্ষণে হাতে-কলমে সবজির বেড তৈরীর পদ্ধতি শিখানো হয়। এতে চকরিয়া উপজেলা কৃষি অফিসার এস. এম নাছির হোসেন প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন। প্রশিক্ষণ ও বিতরণ অনুষ্ঠানের সার্বিক দায়িত্ব পালন করেন, কমিউনিটি ডেভেলপমেন্ট সেন্টার (কোডেক)এর কৃষিবিদ মোঃ সোহেল রানা, গ্রীন বিজনেস অফিসার এবং সহযোগিতায় ছিলেন ফিল্ড অফিসার কহিনুর আক্তার।
-এইচ এম রুহুল কাদের-

আরও পড়ুন
ডিমলায় একদিনে পাঁচ খাতে সরকারি সহায়তা বিতরণের উদ্বোধন করলেন সংসদ সদস্য
নেসকোর প্রধান কার্যালয় বগুড়ায় স্থানান্তরের দাবিতে মানববন্ধন
ধুনটে ১০ পিস ইয়াবাসহ এক ব্যক্তি গ্রেপ্তার, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা