
ঠাকুরগাঁওয়ের রুহিয়া থানা প্রেসক্লাবের সাধারন সভা অনুষ্ঠিত হয়েছে। উক্ত সাধারণ সভায় প্রেসক্লাবের কমিটি বিলিপ্ত – ৩ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি গঠন করা হয়েছে।
শনিবার (২৬ অক্টোবর) সকাল ১০ টায় রুহিয়া ডিগ্রী কলেজ হল রুমে প্রেসক্লাবের সভাপতি মো: আমিনুল হকের সভাপতিত্বে এ সাধারন সভা অনুষ্ঠিত হয়। সাধারন সভায় রুহিয়া থানা প্রেসক্লাবের সাধারন সম্পাদক মো: জাহাংগীর আলম (সহ:অধ্যাপক) গত ২ বছরের হিসাব-নিকাশ পেশ করেন। সাধারন আলোচনা সভায় আমন্ত্রিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন, রুহিয়া থানা বিএনপির সাংগঠনিক সম্পাদক মো: মকবুল হোসেন, রুহিয়া ইউনিয়ন বিএনপির ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক মো: আব্দুল হক। এ সময় পয়েন্ট আকারে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন, সাংবাদিক মজহারুল ইসলাম বাদল, মো: গোলাম মোস্তফা (সহ:অধ্যাপক), মো: আপেল মাহমুদ, মো: আলমগীর হোসেন, মো: ফারক হোসেন, আলহাজ্ব মো: ইব্রাহিম জামান, মো: কাওসার হোসেন, মো: আহসান হাবিব রুবেল, মো: মাসুদ, মো: রুবেল ইসলাম, মো: রমজান আলী প্রমুখ।
সাধারন সভা শেষে রুহিয়া থানা প্রেসক্লাবের সভাপতি মো: আমিনুল হক প্রেসক্লাবের কমিটি ভেংগে দেন। সকলের সম্মতিতে মো: গোলাম মোস্তফাকে আহবায়ক, আলহাজ্ব মো: ইব্রাহিম জামান ও মো: মাসুদকে সদস্য করে ৩ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি গঠন করা হয়। এই আহবায়ক কমিটি আগামী ২ মাসের মধ্যে সদস্যদের ভোটার তালিকা হালনাগাদ করে ইলেকশন/সিলেকশন/সমঝোতা (গঠনতন্ত্র মোতাবেক) যে প্রক্তিয়ায় হোক একটি নতুন কমিটি গঠন করবে।
-ফারুক-

আরও পড়ুন
ডিমলায় একদিনে পাঁচ খাতে সরকারি সহায়তা বিতরণের উদ্বোধন করলেন সংসদ সদস্য
নেসকোর প্রধান কার্যালয় বগুড়ায় স্থানান্তরের দাবিতে মানববন্ধন
ধুনটে ১০ পিস ইয়াবাসহ এক ব্যক্তি গ্রেপ্তার, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা