হোম » সারাদেশ » নাটোরে বিভিন্ন আয়োজনে জাতীয়তাবাদী যুবদলের ৪৬ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

নাটোরে বিভিন্ন আয়োজনে জাতীয়তাবাদী যুবদলের ৪৬ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

জাতীয় ও দলীয় পতাকা উত্তলন স্বেচ্ছায় রক্তদানের মধ্যে দিয়ে নাটোরে জাতীয়তাবাদী যুবদলের ৪৬ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয়েছে। এ উপলক্ষ্যে আজ রবিবার সকাল ৯ টার দিকে আলাইপুর  জেলা বিএনপির কার্যালয়ের সামনে জাতীয় ও দলীয় পতাকা উত্তলন করা হয়।

জাতীয় ও দলীয় পতাকা উত্তলন শেষে আধুনিক সদর হাসপাতালে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচির শুভ উদ্বোধন করা হয়।

এসময় উপস্থিত ছিলেন নাটোর জেলা বিএনপির সদস্য সচিব রহিম নেওয়াজ,যুগ্ন আহবায়ক ফরহাদ আলী দেওয়ান শাহীন,জেলা বিএনপির সদস্য সাইফুল ইসলাম আফতাব, যুবদলের সভাপতি এ হাই তালুকদার ডালিম, সাধারন সম্পাদক আনিসুর রহমান আনিস,সাংগঠনিক সম্পাদক  সাজ্জাদ হোসেন সোহাগ, দপ্তর সম্পাদক আলমগীর হোসেন সহ দলীয় নেতাকর্মিরা উপস্থিত ছিলেন।

-মোস্তাফিজুর রহমান-

শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!