
গাইবান্ধার বালাশি সড়কের ফলিয়া ব্রিজের পাশে অবস্থিত সর্দার শিশু পার্ক এন্ড সর্দার মার্কেটে “ফলিয়া ফুড চয়েজ” নামের রেস্টুরেন্টের শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।
২৪ অক্টোবর বৃহস্পতিবার রাতে ফলিয়া ফুড চয়েজ (এফ এফ সি)’র উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাইবান্ধা জেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ মাহমুদুন্নবী টিটুল। বিশেষ অতিথি ছিলেন জেলা ছাত্রদলের সভাপতি খন্দকার জাকারিয়া আলম জিম, মার্কেটের মালিক নাইচ সর্দার, সাংবাদিক শাহজাহান সিরাজ, ফলিয়া ফুড চয়েজ রেস্টুরেন্টের প্রোপ্রাইটর ও কঞ্চিপাড়া ইউনিয়ন ছাত্রদলের সভাপতি শাহরিয়ার নাজিম সৌরভ প্রমূখ।
উল্লেখ্য, এই সর্দার শিশু পার্ক এন্ড সর্দার মার্কেটে শুক্রবার থেকে আগামী বুধবার পর্যন্ত মেলার আয়োজন করা হয়েছে।
-শাহজাহান সিরাজ-

আরও পড়ুন
টাঙ্গাইলে এলজিইডির নির্বাহী প্রকৌশলীর প্রশ্নবিদ্ধ পদায়ন উঠেছে, স্বচ্ছতা ও নিরপেক্ষতা নিয়ে মিশ্র প্রতিক্রিয়া
আত্রাইয়ে দুই ভ্যানের মুখোমুখি সংঘর্ষে এক গৃহবধূর পা বিচ্ছিন্ন
আড়ানী ডিগ্রি কলেজে ৩১টি নতুন ডেস্কটপ কম্পিউটার প্রদান