
গাইবান্ধার ফুলছড়ি উপজেলার বালাসিঘাটে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী নৌকা বাইচ খেলা অনুষ্ঠিত হয়েছে। বালাসী যুবসমাজের আয়োজনে অনুষ্ঠিত এই নৌকা বাইচ খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফুলছড়ি উপজেলা বিএনপির সভাপতি সাদেকুল ইসলাম নান্নু।
বিশেষ অতিথি ছিলেন জেলা বিএনপি’র বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক শফিউল করিম দোলন, ফুলছড়ি উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক এইচ এম সোলায়মান হোসেন শহীদ, ওহিদুল ইসলাম জয়, আশরাফুল ইসলাম বিদ্যুৎ, সাইদুর রহমান ডিপটি, মাসুদ রানা, মফিজুল হক রনি প্রমূখ।
গ্রাম বাংলার ঐতিহ্যবাহী এই নৌকা বাইচ খেলা দেখতে ব্রহ্মপুত্র নদের তীরে বালাসিঘাটে প্রায় লক্ষাধিক মানুষের ভিড় জমে। খুবই উৎসব মুখর পরিবেশে অনুষ্ঠিত হয় এই নৌকা বাইচ প্রতিযোগিতা। ১৮ অক্টোবর শুক্রবার বিকেল ৫ টায় এ রিপোর্ট লেখা পর্যন্ত ফাইনাল খেলা চলছিলো।
-শাহজাহান সিরাজ-

আরও পড়ুন
বগুড়া মহাস্থান মাজারের ১৫ দানবাক্সে মিলল সাড়ে ৩৪ লাখ টাকা, গণনায় লেগেছে প্রায় দুই দিন
ব্রাহ্মণবাড়িয়ায় গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার
নওগাঁয় সরকারি কর্মকর্তা পরিচয়ে প্রতারণা করায় যুবক আটক