
বগুড়ার গাবতলীতে মরিচ ক্ষেতে কাজ করতে গিয়ে বজ্রপাতে সুলতান সরকার (৬০) নামে এক কৃষক নিহত হয়েছেন। বৃহস্পতিবার (১৭ই অক্টোবর) সকাল সাড়ে নয়টার দিকে উপজেলার দুর্গাহাটা ইউনিয়নের শিলদহবাড়ি এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত সুলতান সরকার ওই এলাকার মৃত সামেদ আলীর ছেলে। এসব তথ্য নিশ্চিত করেছেন গাবতলী মডেল থানার অফিসার ইনচার্জ আশিক ইকবাল।
স্থানীয়দের বরাত দিয়ে পুলিশের এই কর্মকর্তা জানান, সকালে নিজের মরিচ ক্ষেতে কাজ করছিলেন সুলতান সরকার। কাজ করার সময় বজ্রপাতে তিনি ঘটনাস্থলেই মারা যান। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
এম এ রাশেদ

আরও পড়ুন
ডিমলায় একদিনে পাঁচ খাতে সরকারি সহায়তা বিতরণের উদ্বোধন করলেন সংসদ সদস্য
নেসকোর প্রধান কার্যালয় বগুড়ায় স্থানান্তরের দাবিতে মানববন্ধন
ধুনটে ১০ পিস ইয়াবাসহ এক ব্যক্তি গ্রেপ্তার, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা