
সিরাজগঞ্জের উল্লাপাড়ায় বাসচাপায় নজরুল ইসলাম নামে এক মোটরসাইকেল চালক নিহত হয়েছেন। এ ঘটনায় আরো তিনজন গুরুতর আহত হয়েছেন। বৃহস্পতিবার (১৭ অক্টোবর) সকাল ১০ টায় বগুড়া-নগরবাড়ি মহাসড়কের উল্লাপাড়া উপজেলার বালসাবাড়ি বাসস্ট্যান্ডে এ দুর্ঘটনা ঘটে। নিহত নজরুল ইসলাম শাহজাদপুর উপজেলার দূর্গাপুর গ্রামের সাত্তার সরকারের ছেল এবং উল্লাপাড়া উপজেলা জামায়াতের দপ্তর সম্পাদক।
স্থানীয়রা জানায়, সকালে যাত্রীবাহী শ্যামলী পরিবহন বালসাবাড়ি বাসষ্টান্ডে পৌছালে প্রথমে একটি ইজিবাইকে ধাক্কা দেয় পরে নিয়ন্ত্রণ হারিয়ে মোটরসাইকেল চালককে চাপা দিলে মোটরসাইকেল চালক ঘটনাস্থলেই মারা যায়। এ ঘটনায় মহাসড়কে যানবাহন চলাচলে যানজটের সৃষ্টি হয়।
হাটিকুমরুল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জাকির হোসেন মন্ডল বলেন পাবনা থেকে ছেড়ে আসা ঢাকাগামী শ্যামলী পরিবহন উল্লাপাড়া উপজেলার বাকসাবাড়ি বাসস্ট্যান্ডে পৌছালো একটি ইজিবাইককে ধাক্কা দিলে নিয়ন্ত্রণ হারিয়ে একটি মোটরসাইকেল চালকে চাপা দেয়। এতে মোটরসাইকেল চালক ঘটনাস্থলেই মারা। আর ইজিবাইকের ৩ যাত্রী গুরুতর আহত হয়। পরে ফায়ার সার্ভিস ও স্থায়নীয়দের সহযোগিতায় আহতদের হাসপাতালে পাঠানো হয়েছে।
–রায়হান আলী-

আরও পড়ুন
দশ মাসের আত্মগোপনের অবসান: র্যাবের অভিযানে ধরা মমিনুল হত্যা মামলার আসামি
চিলাহাটি রেলস্টেশনে দুই শিশু সন্তানসহ মায়ের আত্মহত্যার চেষ্টা
সরকারি সহায়তার নামে কোটি টাকার প্রতারণা: চাঁপাইনবাবগঞ্জে ‘মাসকুরা ট্রেডার্স’ এর বিরুদ্ধে ভুক্তভোগীদের মানববন্ধ