হোম » সারাদেশ » উল্লাপাড়ায় চাষীদের মধ্যে বিনামূল্যে সার বীজ বিতরণ কার্যক্রম উদ্বোধন

উল্লাপাড়ায় চাষীদের মধ্যে বিনামূল্যে সার বীজ বিতরণ কার্যক্রম উদ্বোধন

মঙ্গলবার আসন্ন রবি মৌসুমে সিরাজগঞ্জের উল্লাপাড়ায় ক্ষুদ্র ও প্রান্তিক চাষীদের মধ্যে কৃষি প্রণোদনা হিসাবে বিনামূল্যে সার বীজ বিতরণ কার্যক্রম উদ্বোধন করা হয়েছে।

উল্লাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু সালেহ মোহাম্মদ হাসনাত প্রধান অতিথি হিসাবে এই কার্যক্রমের উদ্বোধন করেন। উপজেলা কৃষিকর্মকর্তা সুবর্ণা ইয়াসমিন সুমী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন।

কৃষি কর্মকর্তা সুবর্ণা ইয়াসমিন সুমী জানান,এ বছর চাষীদের মধ্যে এক বিঘা করে জমি আবাদের জন্য ইউনিয়ন ভেদে ১কেজি সরিষা,গম,ভুট্টা,অড়হর,মসুর, খেসারী, বাদাম ও শীতকালীন পেঁয়াজ বীজ প্রদান করা হচ্ছে। প্রত্যেক চাষীকে ১০ কেজি ডিএপি ও ১০ কেজি এমওপি সারও বিনামূল্যে দেওয়া হচ্ছে।

আগামী ২ দিনে উপজেলার ১৪টি ইউনিয়ন ও একটি পৌর সভার মোট ১৫ হাজার ৪৩০ জন চাষীকে এসব সার বীজ প্রদান করা হবে। বিনামূল্যের এসব সামগ্রী কৃষি উন্নয়নে বিশেষ ভূমিকা রাখবে বলে আশাবাদ ব্যক্ত করেন এই কৃষি কর্মকর্তা।

-উল্লাপাড়া (সিরাজগঞ্জ) প্রতিনিধি-

শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!