
সনাতন ধর্মাবলম্বীদের শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বিএনপির কেন্দ্রীয় নির্দেশনায় পূজামণ্ডপ পরিদর্শন ও আর্থিক অনুদান প্রদান করেছেন ফরিদপুর সরকারি রাজেন্দ্র কলেজ শাখা ছাত্রদলের সাবেক সভাপতি মো. সাহাবুদ্দিন আহম্মেদ নিউটন মিয়া।
শনিবার (১২ অক্টোবর) রাতে দলীয় নেতাকর্মীদের সাথে নিয়ে জেলার আলফাডাঙ্গা উপজেলার বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেন তিনি। এসময় তিনি তারেক রহমানের সম্প্রীতির বাংলাদেশ গড়ার বার্তা পৌঁছে দেন হিন্দু নেতাদের কাছে। পরিদর্শনকালে নিউটন মিয়া ব্যক্তিগত তহবিল থেকে পূজামণ্ডপগুলোতো নগদ আর্থিক অনুদান প্রদান করেন।
সংশ্লিষ্টরা জানান, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমানের নির্দেশে দেশের সকল মণ্ডপে শান্তি-শৃঙ্খলা রক্ষায় কাজ করছে বিএনপি। কেন্দ্রীয় নির্দেশনা মোতাবেক মণ্ডপ পরিদর্শন ও সনাতন ধর্মাবলম্বীদের নানা বিষয় খোঁজখবর নেওয়া হচ্ছে। উৎসবমুখর পরিবেশে সনাতন ধর্মাবলম্বীরা যেন তাদের ধর্মীয় উৎসব পালন করতে পারে সে বিষয় বিএনপি’র সজাগ দৃষ্টি রয়েছে।
পূজামণ্ডপ পরিদর্শনে তার সফর সঙ্গী হিসেবে ছিলেন, আলফাডাঙ্গা উপজেলা বিএনপি নেতা আব্দুল কাইয়ূম শিকদার, আলফাডাঙ্গা পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক মনিরুল ইসলাম মনির, উপজেলা ছাত্র দলের সাবেক আহ্বায়ক আবু সালেহ মুসা ও উপজেলা ছাত্র দলের সদস্য সচিব ওয়ারেশ মোল্যাসহ অন্যান্য নেতৃবৃন্দ।
-আলফাডাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি-

আরও পড়ুন
বগুড়া মহাস্থান মাজারের ১৫ দানবাক্সে মিলল সাড়ে ৩৪ লাখ টাকা, গণনায় লেগেছে প্রায় দুই দিন
ব্রাহ্মণবাড়িয়ায় গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার
নওগাঁয় সরকারি কর্মকর্তা পরিচয়ে প্রতারণা করায় যুবক আটক