হোম » সারাদেশ » জামালপুরে পুজা মন্ডপ পরিদর্শনে অতিরিক্ত পুলিশ সুপার সোহরাব হোসাইন

জামালপুরে পুজা মন্ডপ পরিদর্শনে অতিরিক্ত পুলিশ সুপার সোহরাব হোসাইন

সরিষাবাড়ী থানা ও জামালপুর সদর থানা এলাকার বিভিন্ন পুজা মন্ডপ  পরিদর্শন করেছেন জামালপুরের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) সোহরাব হোসাইন। শনিবার (১২ অক্টোবর) সন্ধ্যার পর থেকে রাত ১২ টা পর্যন্ত জামালপুর সদর থানা ও সরিষাবাড়ী থানার  বেশ কয়েকটি পূজামণ্ডপ ঘুরে দেখেন। তিনি পূজামণ্ডপগুলোর শৃঙ্খলা ও পরিবেশ দেখে সন্তোষ প্রকাশ করেন।

অতিরিক্ত পুলিশ সুপার সরিষাবাড়ী উপজেলা কম্পেলক্স মন্দির,আরামনগর বাজার মন্দির, শিমলা বাজার মন্দির,  যমুনা সারকারখানা আবাসিক মন্দির, জামালপুর সদর থানা এলাকার দয়াময়ী মোড় এলাকার মন্দির, পালপাড়া মন্দিরের পূজামণ্ডপ সহ প্রায় ৩০/৪০ টি পুজামন্ডপ যান এবং আয়োজকদের সাথে কথা বলেন এবং কুশল বিনিময় করেন। এ সময় সরিষাবাড়ী থানার অফিসার ইনচার্জ চাঁদ মিয়া, জামালপুরের  ওসি (ডিবি)  সাকিব আহমেদ সহ থানার বিভিন্ন এসআই উপস্থিত ছিলেন।  এদিকে পূজামণ্ডপের পুলিশের নিরাপত্তা নিয়ে সন্তোষ প্রকাশ করেছেন হিন্দু সম্প্রদায়ের লোকজন।

মন্ডপ পরিদর্শনকালে পুলিশের  অতিরিক্ত পুলিশ সুপার সোহরাব হোসাইন বলেন,  প্রতিটি পূজামণ্ডপে কয়েক স্তরের নিরাপত্তা রয়েছে। এছাড়াও সরিষাবাড়ী ও জামালপুর সদর থানা পুলিশের একাধিক টিম সার্বক্ষণিক টহল দেবে। একাধিক গোয়েন্দা টিম মাঠপর্যায়ে কাজ করছে । আশা করছি সকল হিন্দু ভাই-বোনেরা নির্বিঘ্নে পূজা উদযাপন করতে পারতেছে । প্রতিটি মন্দিরে বিট অফিসারসহ পুলিশের একাধিক অফিসারের নম্বর দেওয়া রয়েছে৷ কেউ কোনো বিশৃঙ্খলা করলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে। শান্তি ও নিরাপত্তা নিয়ে  পুলিশ সব সময়  নিয়োজিত আছে এবং থাকবে।

-রবিউল হাসান লায়ন-

শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!