
অর্থ লেনদেন করে বিভিন্ন পদে মাস্টাররোলে নিয়োগ দেওয়ার অভিযোগে গাইবান্ধার পলাশবাড়ী পৌরসভার ১৩ জন কর্মকতা-কর্মচারীকে ছাঁটাই করার অভিযোগ উঠেছে। পলাশবাড়ী পৌর প্রশাসক ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এক পত্রে তাদের নিয়োগ বাতিল করেন। ১১ অক্টোবর সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেন পলাশবাড়ী পৌরসভার প্রকৌশলী মতুর্জা এলাহী।
সহকারী কমিশনার (ভূমি) মো. আল ইয়াছা রহমান তাপাদার বলেন, পৌরসভার আইন মোতাবেক মাস্টাররোলের নিয়োগ বাতিল করা হয়েছে। পরবর্তীতে কাজের উপরে চুক্তিভিক্তিকভাবে তাদের মাস্টাররোলে নিয়োগ প্রদান করা হবে।
উল্লেখ্য যে, গাইবান্ধার পলাশবাড়ী পৌরসভায় গোলাম সারোয়ার প্রধান বিপ্লব মেয়র থাকাকালিন মোটা অংকের টাকার বিনিময়ে বেশ কয়েকটি পদে তার শালী ও ভাগিনাসহ কয়েকজনকে বিভিন্ন পদে নিয়োগ প্রদান করেন। একইভাবে তিনি ১৫ জন কর্মকতা-কর্মচারীকে মাস্টার রোলে নিয়োগ প্রদান করে কোটি টাকার বেশী হাতিয়ে নিয়েছেন বলে দুদকে অভিযোগ রয়েছে। এ অভিযোগের সত্যতা প্রমাণিত হওয়ায় তাদেরকে ছাঁটাই করা হয়েছে। স্বজনপ্রীতি করে নিয়োগ বাণিজ্যের ঘটনায় প্রায় এক বছর আগে পৌর এলাকার বাসিন্দা লিয়াকত মিয়া জেলা প্রশাসক বরাবর একটি লিখিত অভিযোগ করেন। পরে জেলা প্রশাসনের গঠিত তদন্ত কমিটি অভিযোগ তদন্তের মাধ্যমে প্রতিবেদন জমা দেয়।
-শাহজাহান সিরাজ-

আরও পড়ুন
সিরাজগঞ্জে বাসচাপায় স্বামী-স্ত্রীসহ নিহত ৩
‘বাড়ি জামালপুরে’—এটুকুই মনে আছে; পরিচয়হীন অসহায় নারী খুঁজছেন স্বজনদের
শহীদ জিয়ার ৪৫তম শাহাদাৎবার্ষিকী উপলক্ষ্যে সাকিব রাইয়্যানের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত