
কিশোরগঞ্জের ভৈরবে যৌথ বাহিনীর অভিযানে ৪ জনকে গ্রেফতার করা হয়েছে। গতকাল ৫ শনিবার অক্টোবর দিবাগত রাতে পৌর এলাকার বিভিন্ন বাসায় অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়। পরে বিভিন্ন মামলার আসামী হিসেবে তাদেরকে গ্রেফতার দেখিয়ে থানা পুলিশের কাছে হস্তান্তর করে র্যাব।
গ্রেফতারকৃতরা হলো শহরের ভৈরব পুর এলাকার ফজলু মিয়ার পুত্র রাফি মিয়া (২৪), কালিপুর এলাকার আ,লীগ নেতা মজিবুর রহমান (৫৮), তাতাঁরকান্দি এলাকার যুবলীগ নেতা মাছুম মিয়া (৩৪) ও ভৈরবপুর দক্ষিণ পাড়া এলাকার যুবলীগ নেতা রিগ্যান মিয়া (৪২)। আজ রোববার সকালে গ্রেফতারকৃতদেরকে কিশোরগঞ্জ আদালতে চালান দেয়া হয়।
ভৈরব র্যাব-১৪ ক্যাম্পের কমান্ডার মোঃ শহীদুল্লাহ জানান, গ্রেফতারকৃত ৪ জন গত ১৯ জুলাই, ২৭ আগস্ট ও ৭ সেপ্টেম্বরে বিভিন্ন ঘটনায় সন্ত্রাসী কর্মকান্ডের কারনে মামলার এজাহারভুক্ত আসামী হয়। এতদিন তারা পলাতক ছিল। শনিবার রাতে যৌথ বাহিনী অভিযান চালিয়ে তাদেরকে শহরের বিভিন্ন স্থান থেকে গ্রেফতার করে।
এবিষয়ে ভৈরব থানার অফিসার ইনচার্জ ( ওসি) মোঃ হাসমত উল্লাহ জানান যৌথ বাহিনীর অভিযানে গ্রেফতারকৃত ৪ জনকে আজ শনিবার সকালে কিশোরগঞ্জ আদালতে পাঠানো হয়।

আরও পড়ুন
দরজা ভেঙে বাইরে ঝাঁপ দিয়ে প্রাণে বাঁচলেন একই পরিবারের ৪ সদস্য
নাগরপুর শহীদ ক্যাডেট স্কুলে বৃত্তিপ্রাপ্ত মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত
আত্রাইয়ে স্কুলছাত্রীকে ডেকে নিয়ে ধর্ষণের অভিযোগ, প্রধান আসামি গ্রেপ্তার