
জামালপুরের সরিষাবাড়ীতে হিন্দু সম্প্রদায়ের বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা উপলক্ষে কোনো ধরনের নাশকতা রোধে পূজা শুরুর আগেই মন্ডপে পুলিশ মোতায়েন করা হয়েছে। উৎসব মুখর পরিবেশে আসন্ন শারদীয় দুর্গোৎসব উদযাপন করতে স্থানীয় প্রশাসন লক্ষ্যে আনুষ্ঠানিকভাবে পূজা শুরুর ১ সপ্তাহ আগেই পূজা মন্ডপে পুলিশ মোতায়েন করা হয়।
রবিবার (৬ অক্টোবর) সরিষাবাড়ী থানার অফিসার ইনচার্জ মোঃ চাঁদ মিয়া উপজেলার পুজা মন্ডপ পরিদর্শন করেন। মত বিনিময় কালে উপস্থিত ছিলেন, বাংলাদেশ পুজা উদযাপন পরিষদ সরিষাবাড়ী শাখার সভাপতি সঞ্জিদ প্রসাদ সাহা জগ, সাধারণ সম্পাদক দীপক সাহা, দপ্তর সম্পাদক পলাশ কৃষ্ণ পাল অলক, তুষার সাহা, ভজ সাহা, মহাদেব সাহা প্রমূখ।
এ সময় থানার অফিসার ইনচার্জ মোঃ চাঁদ মিয়া বলেন, উপজেলার ৪৪ পূজা মন্ডপ কোন অপ্রীতিকর ঘটনা এড়াতে তিন স্তরের নিচ্ছিদ্র নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে। পূজা মন্ডপে শান্তি শৃঙ্খলা বজায় রাখা ও সার্বিক নিরাপত্তা বিষয়ে পুলিশের পাশাপাশি আনসার বাহিনী, মোবাইল টিম ও সিভিল গোয়েন্দাদের সার্বক্ষনিক নজরে রাখা হচ্ছে।
তিনি আরো বলেন, কেউ যেনো কোনো অবস্থাতেই উস্কানিমূলক কিছু করতে না পারে তার জন্য এলাকার সকলকে সচেতন থাকতে হবে। এ ছাড়াও তিনি সকলের সার্বিক সহযোগীতার অনুরোধ জানান। হিন্দু সম্প্রদায়ের সর্ববৃহৎ ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজায় কেউ বিশৃঙ্খলা করার চেষ্টা করলে কোন ধরনের ছাড় দেওয়া হবে না বলে তিনি সাফ জানিয়ে দেন।
-সরিষাবাড়ী (জামালপুর) প্রতিনিধি-

আরও পড়ুন
নওগাঁ সদর থানার অভিযানে সুলতানপুরের কুখ্যাত সন্ত্রাসী খোকন গ্রফতার
কিশোরগঞ্জে পুলিশ সদস্যদের স্কুল পড়ুয়া ছেলে ট্রাকচাপায় নিহত
সরকারের গুরুত্বপূর্ণ দায়িত্ব পেলেন বুলবুল, বনশিল্প উন্নয়ন করপোরেশনের চেয়ারম্যান