হোম » সারাদেশ » ভারতে বিশ্বনবী হযরত মুহাম্মদ (সা:) কে নিয়ে কটুক্তির প্রতিবাদে রুহিয়ায় বিক্ষোভ ও মানববন্ধন অনুষ্ঠিত 

ভারতে বিশ্বনবী হযরত মুহাম্মদ (সা:) কে নিয়ে কটুক্তির প্রতিবাদে রুহিয়ায় বিক্ষোভ ও মানববন্ধন অনুষ্ঠিত 

oppo_0

ঠাকুরগাঁও রুহিয়াতে বাংলাদেশ জমইয়াতে যুব ও ছাত্র হিযবুল্লা রুহিয়া থানা শাখার উদ্যোগে ভারতের মহারাষ্ট্রে হিন্দু পুরোহিত রামগিরি মহারাজ, মহানবী হযরত মুহাম্মাদ সা. এর শানে গোস্তাখি এবং বিজেপি সংসদ সদস্য নারায়ন রানে তাকে সমর্থন করার রুহিয়া থানার চৌরাস্তায় প্রতিবাদ সমাবেশ মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

 ০৬ অক্টোবর রবিবার ছাত্র ১১:৩০মিনিটে  এ সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন, সূফী আব্দুল গণি।

প্রতিবাদ সমাবেশে বক্তারা বলেন, ভারতের মহারাষ্ট্রে হিন্দু পুরোহিত রামগিরি মহারাজ মহানবী হযরত মুহাম্মাদ সা. এর শানে গোঞ্জাখি এবং বিজেপি সংসদ সদস্য নারায়ন রানে তাকে সমর্থন করে বিশ্বের সকল মুসলিম সম্প্রদায়ের ধর্মীয় অনুভূতিতে আঘাত দিয়েছে। মহানবী (সা.)-কে নিয়ে কটূক্তি বা অবমাননাকর বক্তব্য ইসলাম ধর্মের অনুসারীদের জন্য অত্যন্ত স্পর্শকাতর এবং আপত্তিকর। এই ধরনের মন্তব্য পার্শবর্তী রাষ্ট্র ভারত থেকে প্রচারিত হওয়ায় তা গোটা বিশ্বের মুসলিম সম্প্রদায়ের মধ্যে গভীর ক্ষোভ ও ক্ষতের সৃষ্টি করেছে।

এ ধরনের-আপত্তিকর মন্তব্য কোনভাবেই মেনে নেওয়ার মতো-নয়। এ ধরনের মন্তব্যের বিরুদ্ধে বাংলাদেশ সরকারকে কঠোর পদক্ষেপ গ্রহণ ও রাষ্ট্রীয়ভাবে নিন্দা জানাতে হবে।

প্রতিবাদ সমাবেশে বক্তাগণ প্রধান উপদেষ্টার প্রতি আহ্বান জানিয়ে আরো বলেন, কেবল বাংলাদেশ নয় বরং বিভিন্ন মুসলিম দেশ থেকেও ভারতের এ ধরনের ঘটনার প্রতিবাদ জানানো হয়েছে। বিছিন্ন আন্তর্জাতিক ইসলামিক সংস্থা, রাষ্ট্র ও সংগঠন ভারত সরকারের কাছে এ বিষয়ে নিন্দা প্রস্তাব পেশ করেছে এবং সংশ্লিষ্ট ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছে। এমুন কাজের ফলে ধর্মীয় সহাবস্থান এবং ভ্রাতৃত্বপূর্ণ পরিবেশ নষ্ট হওয়ার সম্ভাবনা রয়েছে। তাই মহানবী (সা.)-কে নিয়ে এই ধরনের কটুক্তিকারীর শান্তি নিশ্চিত করা এবং একইসঙ্গে ভারতের পক্ষ থেকে আনুষ্ঠানিক ক্ষমা চাওয়ার বিষয়ে কূটনৈতিক চাপ প্রয়োগ করতে হবে। আমরা আপামর মুসলিম জনসাধারণ সংশ্লিষ্ট বিষয়ে মাননীয় প্রধান উপদেষ্টার সাহসী পদক্ষেপ গ্রহণের আহ্বান জানাচ্ছি।

মাওলানা আবু তালহার পরিচালনায় অন্যান্যের মধ্যে  বক্তব্য রাখেন, মাওলানা মোস্তফা কামাল, মাওলানা আবু তালহা, রুহিয়া উচ্চ বিদ্যালয়ের শিক্ষক মাওলানা আনোয়ারুল ইসলাম নুরি, হযরত মাওলানা আব্দুল জব্বার আরবী প্রভাষক,হযরত মাওলানা আব্দুল মোকসেদ আরবী প্রভাষক রুহিয়া সালেহীয়া ফাজিল মাদরাসা,মাওলানা সিদ্দিকুর রহমান মাওলানা মহিরুল ইসলাম সহ প্রমুখ।

-ফারুক হোসেন-

শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!