
গাইবান্ধা সদর উপজেলার খোলাহাটি ইউনিয়নের ২নং ওয়ার্ড সদস্য মোঃ মোস্তাক আহমেদ (৪৫) বৃহস্পতিবার রাত ২টার সময় মোটরসাইকেল যোগে কাবিলের বাজার থেকে বাড়ি ফেরার পথে কাবিলের বাজারের মাঝামাঝি পৌঁছিলে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল থেকে পড়ে গিয়ে ঘটনাস্থলেই তিনি নিহত হয়েছেন। তিনি উত্তর আনালেরতাড়ি গ্রামের মৃত সিরাজুল হকের ছেলে।
জানা গেছে, বৃহস্পতিবার রাত ২টার দিকে মোস্তাক আহমেদ মোটরসাইকেল যোগে কাবিলের বাজার থেকে বাড়ি ফেরার পথে কাবিলের বাজারের মাঝামাঝি পৌঁছিলে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল থেকে পড়ে গিয়ে গুরুত্বর আহত হয়। পরে তাকে উদ্ধার করে হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
পরিবারের লোকজন অভিযোগ করে বলেন, বাবু নামের এক ব্যক্তি মোস্তাককে মোটরসাইকেলে করে বাড়িতে পৌঁছে দেওয়ার জন্য মোটরসাইকেল চালাচ্ছিলেন। কিন্তু কাবিলের বাজার থেকে দারিয়াপুর বাজারে যাওয়ার সময় ফাঁকা রাস্তায় কিভাবে সড়ক দুর্ঘটনা হলো বিষয়টি রহস্যজনক। তাকে পূর্ব পরিকলিপ্তভাবে মেরে ফেলা হতে পারে বলে তারা ধারণা করছেন। তবে বিষয়টি নিয়ে এলাকায় নানা জল্পনা ও কল্পনা চলছে।
এ ব্যাপারে খোলাহাটি ইউপি চেয়ারম্যান মাসুম হক্কানী বলেন, মোস্তাক মেম্বারের মৃত্যু বিষয়টি তাৎক্ষণিকভাবে সড়ক দুর্ঘটনা বলে মনে করা হয়। তবে তার পরিবারের সদস্যরা এই মৃত্যু রহস্যজনক বলে ধারণা করে থানায় একটি লিখিত এজাহার দিয়েছেন।
-শাহজাহান সিরাজ-

আরও পড়ুন
মেজর হাফিজ ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হওয়ায় লালমোহনে আনন্দ মিছিল
মাদক, চুরি-ছিনতাই ও অনলাইন জুয়া প্রতিরোধে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান
সরকারের গুরুত্বপূর্ণ দায়িত্ব পেলেন বুলবুল, বনশিল্প উন্নয়ন করপোরেশনের চেয়ারম্যান