
গাইবান্ধার গোবিন্দগঞ্জে আঞ্চলিক সড়কে দুই সিএনজি’র মুখোমুখি সংঘর্ষে এক চালক নিহত ও ৩ জন গুরুতর আহত হয়েছে।
সোমবার (২ সেপ্টেম্বর ২০২৪) সন্ধ্যা পৌনে ৮ টায় গোবিন্দগঞ্জ ভায়া নাকাইহাট গাইবান্ধা আঞ্চলিক সড়কের চাঁদপুর বাজার নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। এতে নিহত সিএনজি চালক আব্দুস সামাদ মণ্ডল (৬০) ঘটনাস্থলেই মারা যান। সে উপজেলার হরিরামপুর ইউপির নাওভাঙ্গা গ্রামের মৃত সিদ্দিক মণ্ডলের ছেলে। আহত ৩ জনের নাম পরিচয় এখনও জানা যায়নি।
আহত ৩ জনকে প্রথমে গোবিন্দগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে বগুড়ায় চিকিৎসার জন্য ভর্তি করা হয়েছে।
-আঃ খালেক মন্ডল-

আরও পড়ুন
বগুড়ায় সাব-রেজিস্ট্রি অফিসে অস্ত্র হাতে মহড়া দিয়ে আতঙ্ক সৃষ্টি: প্রার্থী রনি গ্রেপ্তার
লালমোহনে বাস চাপায় প্রাণ গেল শিশুর
মির্জাপুরে মারধর ও ধর্ষণের ফলে চিকিৎসাধীন অবস্থায় প্রবাসীর স্ত্রীর মৃত্যু