হোম » সারাদেশ » সাফ অ- ২০ ন্যাশনালে চাম্পিয়ন হওয়ায় দুখুকে সংবর্ধনা প্রদান

সাফ অ- ২০ ন্যাশনালে চাম্পিয়ন হওয়ায় দুখুকে সংবর্ধনা প্রদান

দিনাজপুরের হিলিতে সাফ অ-২০ ন্যাশনালে রোস্তম ইসলাম দুখু চাম্পিয়ন হওয়ায় সংবর্ধনা প্রদান করেছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা। আজ রবিবার (১ সেপ্টেম্বর)  বিকালে হিলি বাজারেরর পাবনা স্টোর এলাকায় তাকে সংবর্ধনা প্রদান করা হয়। এসময় তাকে ফুল ও ক্রেস তুলে দেওয়া হয়। পরে সেখান থেকে তাকে নিয়ে  একটা মোটরসাইকেল সুডাউন দেওয়া হয়।
বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকারী শিক্ষার্থীরা জানান, দুখু আমাদের এলাকার কৃতি সন্তান। সে আমাদের বন্ধু, ছোট ভাই হওয়ায় আমরা গর্বিত। সে ২০১৮ সালে সাফ ন্যাশনালে চ্যাম্পিয়ন হয়েছিল আবার ২০২০ সালে চ্যাম্পিয়ন হয়েছে সে দুটি খেলাতে চ্যাম্পিয়ন হয়েছে এজন্য আমরা খুব গর্বিত। যার কারণে আমরা বৈষম্য  বিরোধী ছাত্র আন্দোলনকারী শিক্ষার্থীদের পক্ষ থেকে তাকে ফুলের সংবর্ধনা প্রদান করেছি।
-হিলি প্রতিনিধি-
শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!