হোম » সারাদেশ » বন্যার্তদের সহায়তায় মেডিক্যাম্প স্থাপন কমলগণ্ঞ্জের পেশাজীবী চিকিৎসক সমাজের

বন্যার্তদের সহায়তায় মেডিক্যাম্প স্থাপন কমলগণ্ঞ্জের পেশাজীবী চিকিৎসক সমাজের

মৌলভীবাজারের কমলগঞ্জে বন্যা কবলিত এলকায় ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৩০ আগস্ট) সকালে শ্রীমঙ্গল-কমলগঞ্জের পেশাজীবি চিকিৎসক সমাজের আয়োজনে উপজেলার ইসলামপুর ইউনিয়নের ইসলামপুর পদ্মা মেমোরিয়াল পাবলিক উচ্চ বিদ্যালয়ে এ মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়।
ফ্রি মেডিকেল ক্যাম্পে চিকিৎসা প্রদান করেন, বিশেষজ্ঞ চিকিৎসক ডা: গৌরমনি সিনহা, ডা: সত্যকাম চক্রবর্তী, ডা: নিবাস পাল, ডা: অশোক ঘোড়, ডা: মাহফুজ আহমদ, ডা: প্রিয়তোষ রায়, ডা: নিলয় দাস, ডা: অজন্তা দেবী, ডা; শিউলী রানী দেব, মেডিকেল টেকনোলজিস্ট(ইপিআই) আশরাফুল আলম ও সহকারী স্বাস্থ্য পরিদর্শক আনজুমান আরা রুবি প্রমুখ।
বন্যার্তদের জন্য ফ্রি মেডিকেল ক্যাম্পে সকাল থেকে দুপুর ২টা পর্যন্ত অভিজ্ঞ ডাক্তারদের মাধ্যমে ৫শতাধিক রোগীর রোগ নির্ণয় করে রোগীদের বিনামূল্যে ঔষধ বিতরণ করা হয়েছে।
এম এ কাদির চৌধুরী ফারহান-
শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!