হোম » সারাদেশ » ’এদেশের মানুষকে গোলামে পরিনত করেছিল স্বৈরাচার হাসিনা সরকার’

’এদেশের মানুষকে গোলামে পরিনত করেছিল স্বৈরাচার হাসিনা সরকার’

বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয সিনিয়র নায়েবে আমীর অধ্যাপক মুজিবর রহমান বলেন, স্বৈরাচার হাসিনা সরকার এদেশের মানুষকে গোলামে পরিনত করেছিল। শুধু জনগন না এদেশের বিচারকগুলোকেও গোলাম বানিয়ে রেখেছিল। মানুষের সর্বশেষ আশ্রয়ের জায়গা হলো বিচার ব্যবস্থা সেই বিচার ব্যবস্থা ধ্বংস করে দেয়া হয়েছিল। শুধু তাই নয় দেশের পুলিশ, প্রশাসন ও যে সমস্ত প্রশাসন দেশ পরিচালনা করছে সেসব ব্যক্তি ও কর্মকর্তাদের চুড়ান্ত গোলামে পরিনত করা হয়েছিল।

তিনি আরও বলেন, ব্যাংকের টাকা লোটপাট করে বিদেশে পাচার করা হয়েছে। বাংলাদেশের শ্রেষ্ঠ ব্যাংক ছিল ইসলামী ব্যাংক। সেই ব্যাংকের টাকাও কিভাবে লোটপাট করে বিদেশে পাচার করা হয়েছে তা আপনারা এখন দেখতে পাচ্ছেন। দেশের অর্থনীতিকে ধ্বংস করে দিয়েছে সেই স্বৈরাচার সরকার। বাংলাদেশ একবার স্বাধীন হয়েছিল সেই স্বাধীনতার ফল পায় নি। দ্বিতীয় স্বাধীনতা অর্জিত হয়েছে ছাত্র জনতার হাত ধরে। আমি আশা করি আমরা সবাই মিলে যদি চেষ্টা করি স্বাধীনতার সুফল এবার আমরা ভোগ করতে পারবো ইনশাআল্লাহ।  বাংলাদেশ জামায়াতে ইসলামী জামালপুর জেলা শাখার উদ্যোগে বৈষম্য বিরোধী ছাত্র-জনতার আন্দোলনে শহীদদের জন্য দোয়া ও তাদের পরিবারের সদস্যদের মাঝে আর্থিক সহায়তা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আজ বৃহস্পতিবার বিকালে জেলা শিল্পকলা একাডেমির বীর মুক্তিযোদ্ধা গীতিকার নজরুল ইসলাম বাবু মিলনায়তনে জেলা জামায়াতে ইসলামী এই অনুষ্ঠানের আয়োজন করেন। এসময় আরো বক্তব্য রাখেন জামায়াতে ইসলামীর ময়মনসিংহ অঞ্চল পরিচালক, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ডক্টর ছামিউল হক ফারুকী, জামালপুর জেলা জামায়াতে ইসলামীর ভারপ্রাপ্ত আমির অধ্যাপক মাওঃ মো: খলিলুর রহমান সহ আরো অনেকে।

অনুষ্ঠান শেষে বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলনে শহীদ ও আহতদের জন্য দোয়া করা হয়। পরে শহীদ ১৩ পরিবারদের মাঝে দুই লক্ষ টাকা করে অনুদান প্রদান করা হয়।

-রবিউল হাসান লায়ন-

শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!