
তেজগাঁও শিল্প এলাকায় প্লট বরাদ্দে অনিয়মের অভিযোগে দুদকের করা মামলা প্রত্যাহার করা হয়েছে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসের বিরুদ্ধে। বৃহস্পতিবার ঢাকার বিশেষ জজ-৪-এর বিচারক রবিউল আলমের আদালত দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে এ আদেশ দেন।
মির্জা আব্বাসের আইনজীবী মহি উদ্দিন চৌধুরী এ তথ্য জানিয়েছেন। এ মামলার অন্য দুই আসামি হলেন বিএনপির সাবেক সংসদ সদস্য আলী আসগর লবী ও সরকারি কর্মকর্তা মাহফুজুল ইসলাম। উল্লেখ্য, ২০০৬ সালে বাংলাদেশের গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী থাকাকালীন প্যাসিফিক কেমিক্যালস নামের একটি প্রতিষ্ঠানকে তেজগাঁও শিল্প এলাকায় ১৯ দশমিক ৪৪ কাঠা জমি বরাদ্দ দেন।
দুদকের অভিযোগ, বিএনপির সাবেক সংসদ সদস্য আলী আসগর লবীসহ মাহফুজুল ইসলাম নামের এক সরকারি কর্মকর্তার যোগসাজশে অনিয়মের মাধ্যমে এ প্লট বরাদ্দ দেন। এ অভিযোগে দুদকের তৎকালীন উপ-পরিচালক সৈয়দ ইকবাল হোসেন শাহবাগ থানায় ২০০৭ সালের ১৫ জুলাই একটি মামলা করেন। পরের বছর ১১ ফেব্রুয়ারি আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়।
-আওয়াজ ডেস্ক-

আরও পড়ুন
হাইকোর্টে একদিনে নিষ্পত্তি ২ হাজার ৪২৫ পুরোনো মামলা
সিরাজগঞ্জে মানহানির দুই মামলায় মুফতি আমির হামজার জামিন
বগুড়া ধুনটে গাছে ঝুলন্ত অবস্থায় বৃদ্ধের মরদেহ উদ্ধার