
জামালপুরে শহীদ জিয়াউর রহমান ডিগ্রি কলেজের অধ্যক্ষ এ কে এম তফিকুল ইসলামের পদত্যাগের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ করেছে শিক্ষার্থী, শিক্ষক-কর্মচারীবৃন্দ।
তাদের অভিযোগ, অবৈধভাবে নিয়োগপ্রাপ্ত অধ্যক্ষ যোগদানের পর থেকেই নানা অনিয়ম দুর্নীতির সাথে জড়িয়ে পড়েন। তার যোগদানের পর থেকে কলেজে শিক্ষক-কর্মচারীদের মাঝে অসন্তোষ এবং একাধিক মামলা মোকদ্দমার ঘটনা ঘটে। দুর্নীতির দায়ে ২০১৯ সাল থেকে অধ্যক্ষ একেএম তফিকুল ইসলামের বেতন ভাতা বন্ধ করে শিক্ষা মন্ত্রণালয়। ক্ষমতার প্রভাব খাটিয়ে ২০০৯ সালে প্রথমে ভারপ্রাপ্ত অধ্যক্ষ হন এবং ২০১৩ সালে অধ্যক্ষ পদে দায়িত্ব নেন।
মানববন্ধনে বক্তব্য রাখেন অধ্যাপক আব্দুল্লাহ আল ফুয়াদ রেদোয়ান, ইকরামুজ্জামান, শিক্ষার্থী সোনিয়া আক্তার ও মোনালিসা। এর আগে বিক্ষোভ মিছিল করে শিক্ষার্থীরা।
-রবিউল হাসান লায়ন-

আরও পড়ুন
রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের ছাত্রী হলে ছাত্রদলের সহ-সভাপতির বিরুদ্ধে র্যাগিং ও শারীরিক নির্যাতনের অভিযোগ
তদন্ত প্রতিবেদন চাওয়াকে কেন্দ্র করে চাবি চুরির অভিযোগ, ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে আইনি পদক্ষেপ
টাঙ্গাইলে এলজিইডির নির্বাহী প্রকৌশলীর প্রশ্নবিদ্ধ পদায়ন উঠেছে, স্বচ্ছতা ও নিরপেক্ষতা নিয়ে মিশ্র প্রতিক্রিয়া