
ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে কৃষকদের মাঝে আঠাবিহীন বারোমাসী কাঠাল গাছের চারা বিতরণ করা হয়েছে। রবিবার বিকেলে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের বছরব্যাপী ফল উৎপাদনের মাধ্যমে পুষ্টি উন্নয়ন প্রকল্পের আওতায় উপজেলা কৃষি অফিস প্রাঙ্গণে কৃষকদের মাঝে গাছের চারা তুলে দেওয়া হয়।
হর্টিকালচার সেন্টার ঠাকুরগাঁও এর বাস্তবায়নে এসময় উপজেলা কৃষি কর্মকর্তা শহীদুল ইসলাম, হর্টিকালচার সেন্টারের কর্মকর্তা সহ ৫০ জন কৃষক উপস্থিত ছিলেন। উপজেলা কৃষি দপ্তর এর মাধ্যমে ৫০ জন কৃষকের মাঝে ৪১০টি উন্নত জাতের কাঠাল চারা,সার, বালাইনাশক, চার্জার স্প্রে মেশিন সহ অন্যান্য উপকরণ প্রদর্শনীর জন্য বিতরণ করা হয়।
–মোঃ সবুজ ইসলাম-

আরও পড়ুন
আত্রাইয়ে দুই ভ্যানের মুখোমুখি সংঘর্ষে এক গৃহবধূর পা বিচ্ছিন্ন
আড়ানী ডিগ্রি কলেজে ৩১টি নতুন ডেস্কটপ কম্পিউটার প্রদান
বগুড়ায় সাবেক ছাত্রদল নেতাকে কুপিয়ে হত্যা