
বিশাল জনসভা ও বর্ণাঢ্য শোভাযাত্রার মধ্যে দিয়ে নাটোরে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৪ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয়েছে। এ উপলক্ষ্যে আজ বুধবার বেলা ১২ টার দিকে আলাইপুর জেলা বিএনপির কার্যালয়ের সামনে থেকে এক শোভাযাত্রা বের করা হয়।
শোভাযাত্রাটি প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে পার্টি অফিসের সামনে এসে শেষ। পরে সেখানে জেলা স্বেচ্ছাসেবক দলের আয়োজনে স্বেচ্ছাসেবক দলের সভাপতি আসাদুজ্জান আসাদের সভাপতিত্বে এক জনসভা অনুষ্ঠিত হয়। জনসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক মন্ত্রী এ্যাডভোকেট রুহুল কুদ্দুস তালুকদার দুলু,জেলা বিএনপির আহবায়ক শহিদুল ইসলাম বাচ্চু,সদস্য সচিব রহিম নেওয়াজ, যুগ্ন আহবায়ক ফরহাদ আলী দেওয়ান শাহীন, যুবদলের সভাপতি এ হাই তালুকদার ডালিম,স্বেচ্ছাসেবক দলের সাধারন সম্পাদক রাসেল রনি সহ দলীয় নেতা কর্মি উপস্থিত ছিলেন।
-মোস্তাফিজুর রহমান-

আরও পড়ুন
ডিমলায় একদিনে পাঁচ খাতে সরকারি সহায়তা বিতরণের উদ্বোধন করলেন সংসদ সদস্য
নেসকোর প্রধান কার্যালয় বগুড়ায় স্থানান্তরের দাবিতে মানববন্ধন
ধুনটে ১০ পিস ইয়াবাসহ এক ব্যক্তি গ্রেপ্তার, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা