
যথাযোগ্য মর্যাদায় বিএনপি সাবেক মহাসচিব এবং সাবেক স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মরহুম ব্যারিষ্টার আব্দুস সালাম তালুকদারের ২৫তম মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে। মঙ্গলবার (২০
আগষ্ট) এ উপলক্ষ্যে সরিষাবাড়ী উপজেলা বিএনপি ও এর অংগ সংগঠন, শিক্ষা প্রতিষ্ঠান, বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনসমুহ দুই দিনব্যাপী কর্মসূচীর ১ম দিন পালন করে। সকাল থেকেই বিএনপির নেতাকর্মীরা কালো ব্যাজ ধারন, দলীয় কার্যালয়ে জাতীয় পতাকা উত্তোলন করে।
সকাল ১১টায় দলীয় কার্যালয়ের সামনে থেকে বিশাল শোক র্যালী নিয়ে তালুকদার বাড়ীর পারিবারিক কবরস্থানে মরহুমের কবরে পুস্পস্তবক অর্পণ, কবর জিয়ারত ও ফাতেহা পাঠ ও মোনাজাতে শরিক হয়। দলীয় কার্যালয়ের সামনে নেতাকর্মীদের উদ্দেশ্যে কবÍব্য রাখেন জেলা বিএনপির সভাপতি, উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ফরিদুল কবীর তালুকদার শামীম, উপজেলা যুবদলের আহবায়ক ও সাবেক পৌর মেয়র ফয়েজুল কবীর তালুকদার শাহীন।
কর্মসূচীতে উপজেলা বিএনপি ও এর অংগ ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মীরা অংশনেন। ১৯৯৯ সালের ২০ আগষ্ট গুরুতর অসুস্থ্য আব্দুস সালাম তালুকদারকে উন্নত চিকিৎসার জন্য এয়ার এ্যাম্বুলেন্সে সিঙ্গাপুর নেওয়ার পথে মৃত্যুবরণ করেন।
-সরিষাবাড়ী (জামালপুর) প্রতিনিধি-

আরও পড়ুন
দশ মাসের আত্মগোপনের অবসান: র্যাবের অভিযানে ধরা মমিনুল হত্যা মামলার আসামি
চিলাহাটি রেলস্টেশনে দুই শিশু সন্তানসহ মায়ের আত্মহত্যার চেষ্টা
সরকারি সহায়তার নামে কোটি টাকার প্রতারণা: চাঁপাইনবাবগঞ্জে ‘মাসকুরা ট্রেডার্স’ এর বিরুদ্ধে ভুক্তভোগীদের মানববন্ধ