
জায়গা সম্পত্তি নিয়ে পূর্ব শত্রুতার জেরে অসহায় পরিবার পরিবারের ঘরে আগুন দিয়ে জ্বালিয়ে দেয়ার ঘটনা ঘটেছে। এতে ফার্নিচার,স্বর্ণালংকারসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ জিনিস পুড়ে প্রায় আড়াই লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানান ভুক্তভোগী পরিবার সদস্য মো: আবছার ।
শুক্রবার(১৬ আগষ্ট) দিবাগত রাত ৩টার দিকে চকরিয়া উপজেলার ফাঁসিয়াখালী ৮নং ওয়ার্ডের জরজড়ি ব্রিজের পূর্ব পাশে মাষ্টার আলী পাড়ায় এমন নেক্কারজনক ঘটনা ঘটেছে।
ভুক্তভোগী পরিবারের মো: আবছার বলেন, আমার দীর্ঘদিনের বসতবাড়িতে সন্ত্রাসীরা লুটপাট চালিয়ে বাড়ি-ঘর জ্বালিয় দেয়,আসবাপত্র, স্বর্ণালংকার,নগদ টাকাসহ প্রায় আড়াই লাখ টাকার ক্ষয়ক্ষতি করে।
এই অগ্নিকাণ্ডের ঘটনায় একই এলাকার সলিম উল্লাহ,
জাহাঙ্গীর, সমসু,মাহিনের বিরুদ্ধে নামের মামলার প্রস্তুুতি চলছে বলে জানান ক্ষতিগ্রস্ত পরিবার।
এলাকায় শান্তি শৃঙ্খলা রক্ষায় স্থানীয়রা সন্ত্রাসীদের গ্রেফতার পূর্বক আইনের আওতায় আনার দাবি জানান।
-এইচ এম রুহুল কাদের-

আরও পড়ুন
বগুড়ায় উত্তরাঞ্চলের পাঁচ জেলার উন্নয়ন সেমিনার: সুষম উন্নয়নের আশাবাদ
বদলগাছী উপজেলার ৩৪টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পথগুলো যেন মরণফাঁদ
ধুনটে ককটেল বিস্ফোরণ ও নাশকতার মামলায় এক আসামি গ্রেপ্তার